April 13, 2026, 4:22 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

খিলগাঁওয়ে ডাকাতদের সাথে পুলিশের গোলাগুলিতে ১ ডাকাত নিহত

খিলগাঁওয়ে ডাকাতদের সাথে পুলিশের গোলাগুলিতে ১ ডাকাত নিহত

ডিটেকটিভ নিউজ ডেস্ক

mostbet

রাজধানীর খিলগাঁ থানা এলাকায় ডাকাতি মামলার আসামী গ্রেফতার ও অস্ত্র উদ্ধার করতে গিয়ে ৩ পুলিশ সদস্য আহত ও ১ জন ডাকাত নিহত হয়েছে।

খিলগাঁও থানার ডাকাতি মামলার আসামী মো: বিল্লাল হোসেন সেলিমের দেয়া তথ্য মোতাবেক উক্ত মামলার ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে নামে পুলিশ।

সে লক্ষ্যে ২৩ নভেম্বর’১৭ দিবাগত রাত দুইটার দিকে খিলগাঁও থানার মোস্তফা মাঝির এলাকায় বিল্লালকে সাথে নিয়ে অভিযান চালায় পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছামাত্র বিল্লালকে ছিনিয়ে নেওয়ার জন্য পূর্বে থেকে ওঁৎ পেতে থেকে অজ্ঞাতনামা ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশ ও পাল্টা গুলি ছুঁড়ে। উভয়পক্ষের গোলাগুলিতে তিনজন পুলিশ সদস্য আহত হয় এবং বিল্লাল হোসেন গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ বিল্লাল হোসেনকে চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঘটনাস্থল থেকে পুলিশ ১টি শর্টগান, ৫ রাউন্ড কার্তুজ ও একটি কার্তুজের খালি খোসা উদ্ধার করে।

আহত পুলিশ সদস্যরা হলেন, পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর কবীর খান, এস আই নাসির উদ্দিন তুহিন ও কনস্টেবল মোঃ হাসান আলী।

নিহত বিল্লাল হোসেনের বাড়ি টাঙ্গাইলের সখিপুর থানার নলুয়া বাজার এলাকায়। বর্তমানে সে ডেমরা থানার কোনাপাড়া শাহজালাল রোড দারোগা বাড়ি ভুইয়া মনজিল এলাকায় বসবাস করত।

খিলগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মশিউর রহমান, পিপিএম  জানান, বিল্লাল হোসেনের বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় দশটি মামলা রয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর