মোঃ শামীম ফয়সাল,রাজপাড়া(রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্র লীগের সাংগাঠনিক সম্পাদক সাবরুন জামিল
সুস্ময়কে সর্তক বার্তা দিল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র লীগ। সোমবার (০৪/০২/২০১৯) রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র লীগ সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সর্তক বার্তা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়,গত ১ ডিসেম্বর সাংবাদিকদের সাথে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র লীগ দুঃখ প্রকাশ করছে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে রাবি শাখা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক সাবরুন জামিল সুস্ময়কে আগামী এক মাসের জন্য রাবি শাখা ছাত্র লীগের সকল সাংগঠনিক কর্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হল। সেই সাথে তাকে সর্তক করা হল যে, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে রাবি শাখা ছাত্র লীগ তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে। গত ১ ডিসেম্বর কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে দৈনিক খোলা কাগজের প্রতিনিধি আলী ইউনুসকে মারধর করে সাবরুন জামিল সুস্ময়। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ার অনেক অভিযোগ পাওয়া গেছে। গত ২০ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক বাস চালক এবং গত ২৮ এপ্রিল দর্শন বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থীকে মারধর করে সাবরুন জামিল সুস্ময়।
প্রাইভেট ডিটেকটিভ/০৫ ফেব্রুয়ারি ২০১৯/ইকবাল