April 8, 2026, 11:29 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে বৃহস্পতিবার বাম দলগুলোর হরতাল

বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে বৃহস্পতিবার বাম দলগুলোর হরতাল

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে আগামী ৩০ নভেম্বর (বৃহস্পতিবার) সারাদেশে আধাবেলা হরতাল ডেকেছে বাম দলগুলো। গতকাল বৃহস্পতিবার বিইআরসির ঘোষণার পর এই কর্মসূচি দেয় সিপিবি, বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা। গত বুধবার এক সমাবেশ থেকে বাম দলগুলো হুমকি দিয়েছিল, বিদ্যুতের দাম বাড়ানো হলে হরতাল দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ৩৫ পয়সা বা ৫ দশমিক ৩ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত জানায়, যা আগামি ডিসেম্বর থেকে কার্যকর হবে। গণশুনানির পর বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগের প্রতিবাদে আগের দিন জেলায় জেলায় সমাবেশ করেছিল বাম দলগুলো। জাতীয় প্রেস ক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচিতে সিপিবির সাধারণ সম্পাদক শাহ আলম বলেছিলেন, গণশুনানির নামে প্রহসন হয়েছে। বিদ্যুতের দাম যদি আবার বাড়ানোর ঘোষণা দেওয়া হয়, তাহলে হরতাল ছাড়া আমাদের বিকল্প কিছু করার থাকবে না। আট বছর আগে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর এনিয়ে আটবার বিদ্যুতের দাম বাড়ানো হল। গতকাল বৃহস্পতিবার বিইআরসি দাম বাড়ানোর ঘোষণা দেওয়ার পর বাম দলগুলোর নেতারা জরুরি বৈঠকে বসেন। ওই বৈঠকের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৩০ নভেম্বর সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল আহ্বানের কথা জানানো হয়। সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, এটা একটি গণবিরোধী সিদ্ধান্ত। আমরা এ সিদ্ধান্তের প্রতিবাদ জানাই। সেই প্রতিবাদের অংশ হিসেবেই ৩০ নভেম্বর সারা দেশে আমরা হরতাল ডেকেছি। এবার বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের পাশাপাশি দাম কমানোর একটি প্রস্তাব নিয়েও গণশুনানি করেছিল বিইআরসি, যাতে বাম নেতারা দাম কমানোর যুক্তি দেখিয়েছিলেন। গত ২৫ সেপ্টেম্বর গণশুনানিতে আয়-ব্যয় সমন্বয়ের জন্য দাম না বাড়িয়ে বরং এক পয়সা থেকে ৬ পয়সা পর্যন্ত দাম কমানো যেতে পারে বলে হিসাব দেখিয়েছিলেন তারা। সেলিম বলেন, গণশুনানিতে আমার প্রমাণ করতে সক্ষম হয়েছিলাম, এই মুহূর্তে বিদ্যুতের দাম কমানো সম্ভব। কিন্তু সেটা না করে উল্টো দাম বাড়ানো হয়েছে। যেটা কোনোভাবেই কাম্য নয়। হরতাল আহ্বানের এই বৈঠকে সভাপতিত্ব করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। উপস্থিত ছিলেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় নেতা শুভ্রাংশু চক্রবর্তী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক, সিপিবি’র সাধারণ সম্পাদক মো. শাহ আলম, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদকম-লীর সদস্য আবদুস সাত্তার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য বহ্নিশিখা জামালী, সিপিবির সভাপতিম-লীর সদস্য আবদুল্লাহ আল ক্বাফী রতন, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় নেতা মানস নন্দী, ফখরুদ্দিন কবির আতিক, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক মনির উদ্দিন পাপ্পু।

 

Share Button

     এ জাতীয় আরো খবর