April 13, 2026, 2:31 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

আগৈলঝাড়ায় পরীক্ষা কেন্দ্রের বাইরে তৃষ্ণার্ত অভিভাবকদের হাতে খাবার পানি তুলে দিলেন ওসি আফজাল

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করেছে বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশ। তার মধ্যে গতকাল শনিবার দেখা গেল ব্যতিক্রম কিছু করতে। আগৈলঝাড়ার ৬টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু হওয়ায় বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষমান তৃষ্ণার্ত অভিভাবকদের বিশুদ্ধ খাবার পানি পরিবেশন করা হয়। নিজস্ব অর্থায়নে বোতলজাত পানি কিনে প্রত্যেকের হাতে গিয়ে দিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন। পুলিশ সেবা সপ্তাহের পাশাপাশি তার এ উদ্যোগ সকলের মনে ঠাঁই করে নিয়েছে।প্রত্যক্ষদর্শীরা এ সময় সন্তোষ প্রকাশ করে মন্তব্য করেন, পুলিশের সাথে সাধারণ মানুষের সম্পর্কের সেতুবন্ধন আরও সুদৃঢ় হলো। শাসক নয় সেবক হয়ে এভাবেই বন্ধুত্বের বন্ধনে আগামী দিনে সকল শ্রেণী-পেশার জনসাধারণের পাশে পুলিশ থাকবে এমন প্রত্যাশা সকলের।

mostbet

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/০২ ফেব্রুয়ারি ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর