April 13, 2026, 3:08 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

তালায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২১

নজরুল ইসলাম তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সারা দেশের ন্যয় তালায় এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত ২ ফেব্রুয়ারি শনিবার  সকাল ১০ টায় উপজেলার ৭টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হয়। ৭টি কেন্দ্রে প্রথম দিনে বাংলা ও কোরআন মজিদ বিষয়ে ৩ হাজার ৪শ ৮ জন শিক্ষার্থীর মধ্যে ২১ জন অনুপস্থিত থাকার খবর পাওয়া গেছে। তবে কোন শিক্ষার্থী বহিস্কার হয়েছে এমন কোন ঘটনার খবর পাওয়া যায়নি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানাগেছে, ৭টি কেন্দ্রের মধ্যে তালা বিদে সরকারী উচ্চ বিদ্যালয়ে ১১৪৮ জন, কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৫২৯ জন, আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে ৪৬৩ জন, মাগুরার খলিশখালী এস, সি কলেজিয়েট স্কুলে ৫১০জন শিক্ষার্থী অংশগ্রহন করেছে। এছাড়া দাখিল পর্যায়ে পাটকেলঘাটা আল-আমিন ফাজিল মাদ্রাসায় ৩১১ জন ও তালা ফাযিল মাদ্রাসায় ২৭৯ জন পরীক্ষার্থী গ্রহণ করেন।অন্যদিকে এসএসসি ভোকেশনালে কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১৬৮জন শিক্ষার্থী অংশগ্রহন করেছেন। এরমধ্যে উপস্থিত ছিলো ৩হাজার ৩শ ৮৭ জন এবং অনুপস্থিত ছিলো ২১ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ৬ জন এবং ছাত্রী ১৬ জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান জানান, উপজেলার ৭টি কেন্দ্রে প্রথম দিনে বাংলা ও কোরআন মজিদ বিষয়ে পরীক্ষা সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়েছে। কোন ছাত্র-ছাত্রী বহিষ্কারের ঘটনা ঘটেনি। তবে ৭টি কেন্দ্র থেকে ২১ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলো।এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন জানান, কোন ধরনের বহিস্কারের ঘটনা ছাড়াই প্রথম দিন পরীক্ষা সুন্দর ও সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে।

mostbet
প্রাইভেট ডিটেকটিভ/০২ ফেব্রুয়ারি ২০১৯/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর