March 25, 2026, 9:38 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

মাখনের শুদ্ধতা যাচাই করুন

মাখনের শুদ্ধতা যাচাই করুন

ডিটেকটিভ লাইফস্টাইল ডেস্ক

ধার করে হলেও মাখন খাওয়ার কথা যদিও কেউ বলেনি। তারপরও মাখন খাওয়ার আগে এর শুদ্ধতা যাচাই করে নেওয়া ভালো।

খাদ্য ও পুষ্টিবিষয়ক একটি ওয়েবসাইটে এই বিষয়ের ওপর প্রকাশিত প্রতিবেদন থেকে মাখনের শুদ্ধতা যাচাইয়ের কয়েকটি পন্থা এখানে জানানো হল।

পন্থা ১: মাখনের শুদ্ধতা যাচাই করার সহজ উপায় হল চা-চামচে মাখন গরম করা। যদি মাখন তখনই গলে যায় এবং গাঢ় বাদামি রং ধারণ করে তাহলে তা খাঁটি। আর যদি হালকা হলুদাভ হয় তাহলে বুঝতে হবে তাতে ভেজাল আছে।

পন্থা ২: কাচের পাত্রে নারিকেল তেলে মাখন গলিয়ে এর শুদ্ধতা যাচাই করতে পারেন। গলানো তেল ও মাখন রেফ্রিজারেইটরে রেখে দিন। যদি তেল ও মাখন আলাদা স্তরে বিভক্ত হয়ে যায় তাহলে বুঝতে হবে মাখন খাঁটি।

পন্থা ৩: কাচের টিউবে এক টেবিল-চামচ মাখন নিয়ে গরম করুন। এতে সমপরিমাণ এইচসিএল সমৃদ্ধ চিনি মিলান। ভালো মতো ঝাঁকিয়ে নিন। মিশ্রণটি যদি গোলাপি বা লাল রং ধারণ করে তাহলে বুঝতে হবে এতে হাইড্রোজেনেইটেড তেল বা অন্যান্য রাসায়নিক উপাদান মেশানো হয়েছে।

পন্থা ৪: হাতের তালুতে সামান্য মাখন নিন। শরীরের তাপমাত্রায় যদি তা গলা শুরু করে তাহলে বুঝতে হবে মখন খাঁটি এবং খাওয়ার জন্য নিরাপদ।

পন্থা ৫: তরল মাখনের উপরে আয়োডিনের মিশ্রণ যোগ করুন। তা যদি বাদামি রং ধারণ করে তাহলে বুঝতে হবে এতে ভেজাল আছে।

Share Button

     এ জাতীয় আরো খবর