March 23, 2026, 11:37 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

সিরাজগঞ্জে ৪০ ভুয়া ইবতেদায়ী পরীক্ষার্থী আটক

সিরাজগঞ্জে ৪০ ভুয়া ইবতেদায়ী পরীক্ষার্থী আটক

ডিটেকটিভ নিউজ ডেস্ক

সিরাজগঞ্জের বেলকুচিতে অন্যের হয়ে ইবতেদায়ী সমাপনী পরীক্ষা দেওয়ার সময় ৪০ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার দেলুয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে তাদের আটক করা হয় বলে সহকারী কমিশনার (ভূমি) আফসানা ইয়াসমিন জানান। তিনি বলেন, স্থানীয় পাঁচটি মাদ্রাসা শিক্ষার্থীদের হয়ে পরীক্ষা দিতে আসা ৪০ জনকে দুপুরে আটক করে উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাছে তুলে দেওয়া হয়। যাদের বেশিভাগই স্থানীয় মাদ্রাসার ষষ্ঠ ও সপ্তম শ্রেনির ছাত্র। এ ঘটনায় এনামুল হক সুমন নামে এক মাদ্রাসা শিক্ষককেও আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া বলে জানান সহকারী কমিশনার।

Share Button

     এ জাতীয় আরো খবর