April 10, 2026, 12:14 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

ক্রাইস্টচার্চে এক দিনেই নেই ১৪ উইকেট

ক্রাইস্টচার্চে এক দিনেই নেই ১৪ উইকেট

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

মাথার ওপর মেঘাচ্ছন্ন আকাশ। ঠান্ডা বাতাস আর সবুজ উইকেট। পেসারদের জন্য পোয়াবারো কন্ডিশন। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে সিরিজের দ্বিতীয় টেস্টে গতকাল এমন কন্ডিশন পেয়ে ব্যাটসম্যানদের নাভিশ্বাস তুলেছেন দুই দলেরই পেসাররা। সারা দিনে পড়েছে মোট ১৪ উইকেট, আর দুই ইনিংস মিলিয়ে রান উঠেছে মাত্র ২৬৬!

সারা দিনে খেলা হয়েছে ৮২ ওভার। এর মধ্যে আগে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে তুলতে পেরেছে মাত্র ১৭৮। তবে প্রথম দিন শেষে কেন উইলিয়াসসনের দল কিন্তু হাসিমুখেই মাঠ ছাড়তে পেরেছে। শ্রীলঙ্কা যে বাকি ৩২ ওভার ব্যাটিং করে ৮৮ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে। সোজা কথায়, ক্রাইস্টচার্চে প্রথম দিনটা শুধুই পেসারদের। শ্রীলঙ্কার দুই পেসার সুরঙ্গা লাকমল ও লাহিরু কুমারা মিলে নিয়েছেন ৯ উইকেট। এর মধ্যে একাই ৫ উইকেট নিয়েছেন লাকমল।

দলীয় স্কোর ১০০ তোলার আগেই অলআউট হতে পারত নিউজিল্যান্ড। ৬৪ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছিল দলটি। টপ অর্ডারে রাভাল, লাথাম, উইলিয়ামসন, টেলরদের সবাই ব্যর্থ। ৬৫ বলে ৬৮ রানের দুর্দান্ত এক ইনিংসে এখান থেকে নিউজিল্যান্ডের স্কোর দেড় শ-র ওপাশে নিয়ে যান পেসার টিম সাউদি! সপ্তম উইকেটে বিজে ওয়াটলিংয়ের (৪৬) সঙ্গে ১০৮ রানের জুটি গড়ে সাউদি বুঝিয়ে দেন ব্যাটিংটা তিনি ভালোই পারেন। টেস্টে এটি তাঁর পঞ্চম ফিফটি। আসলে দিনটা যদি হয় পেসারদের তাহলে সেই কৃতিত্ব সাউদিরই বেশি।

শ্রীলঙ্কা ব্যাটিংয়ে নামার পর সাউদি ¯্রফে সুইংয়ে তছনছ করে দেন। ২১ রানের মধ্যে সফরকারি দলটির টপ অর্ডার গুঁড়িয়ে দেন সাউদি। তুলে নেন প্রথম তিন ব্যাটসম্যানকে। বাকি ১টি উইকেট কলিন ডি গ্র্যান্ডহোমের। অ্যাঞ্জেলো ম্যাথুস (২৭*) ও রোশান সিলভা (১৫*) মিলে শেষ পর্যন্ত প্রথম দিনটা পার করেছেন।

 

Share Button

     এ জাতীয় আরো খবর