April 9, 2026, 11:41 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

ধোনি ফিরলেন ভারত টি-টোয়েন্টি দলে

ধোনি ফিরলেন ভারত টি-টোয়েন্টি দলে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

ভারতের টি-টোয়েন্টি দলে ফিরলেন কিপার ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি। ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে দলে ছিলেন না তিনি। নেই অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজের দলেও। তবে জায়গা পেয়েছেন নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের দলে।

ভারতীয় ক্রিকেট বোর্ড সোমবার অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে এবং নিউ জিল্যান্ড সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করে।

ওয়ানডে দলে ফিরেছেন দিনেশ কার্তিক। আরেক কিপার ব্যাটসম্যান রিশাব পান্তের জায়গায় দলে এসেছেন তিনি। ওয়ানডে দলের নিয়মিত মুখ কেদার যাদব জায়গা পেয়েছেন টি-টোয়েন্টি দলেও। চোট কাটিয়ে দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।

কেদার ও হার্দিক ফেরায় টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন শ্রেয়াস আয়ার ও ওয়াশিংটন সুন্দর। মনিশ পান্ডে ও উমেশ যাদব নেই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের কোনো দলেই।

দুই সংস্করণেই দলে আছেন জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ খলীল। ওয়ানডে দলে তাদের সঙ্গী হবেন আরেক পেসার মোহাম্মদ শামি।

ভারত দল: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), অম্বাতি রাইডু (ওয়ানডেতে), দিনেশ কার্তিক, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), রিশাব পান্ত (টি-টোয়েন্টিতে), হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া (টি-টোয়েন্টিতে), রবীন্দ্র জাদেজা (ওয়ানডেতে), ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি (ওয়ানডেতে), কুলদীপ যাদব, যুজবেন্দ্র চেহেল, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ খলীল।

Share Button

     এ জাতীয় আরো খবর