April 13, 2026, 5:26 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

চৌদ্দগ্রামের এয়াছিন মজুমদারের লন্ডন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে মোঃ এয়াছিন মজুমদার লন্ডনের দ্য অনারেবল সোসাইটি অব দ্য মিডল টেম্পল থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেছেন। তিনি মুন্সিরহাট ইউনিয়নের বিষবাগ গ্রামের সাবেক মেম্বার মরহুম আবদুল মালেকের তৃতীয় পুত্র। এজন্য তিনি মহান রবের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জানা গেছে, এয়াছিন মজুমদারকে সম্প্রতি লন্ডনের দ্য অনারেবল সোসাইটি অব দ্য মিডল টেম্পল থেকে ব্যারিস্টার ডিগ্রি প্রদান করা হয়। এছাড়া তিনি লন্ডনের বিপিপি বিশ্ববিদ্যালয় থেকে বার প্রফেশনাল ট্রেনিং কোর্স (বিপিটিসি), একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ডিগ্রি, লন্ডন সাউথ ব্যাংক বিশ্ববিদ্যালয় থেকে শরণার্থী ল (রেফিউজি স্টাডিজ) এ এমএসসি ডিগ্রি এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা ইন ল এবং এলএলবি (সম্মান) ডিগ্রি অর্জন করেন।এক প্রতিক্রিয়ায় এয়াছিন মজুমদার জানান, দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে চাই। এজন্য সকলের দোয়া কামনা করছি।

mostbet

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৬ ডিসেম্বর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর