March 20, 2026, 7:41 am

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

সিরিয়ায় হাতছাড়া হওয়া শহরের ‘অর্ধেক পুনর্দখল আইএসের’

সিরিয়ায় হাতছাড়া হওয়া শহরের ‘অর্ধেক পুনর্দখল আইএসের’

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধারা সিরিয়ার পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী শহর আলবু কামালের অর্ধেক অংশ পুনর্দখল করে নিয়েছে বলে খবর পাওয়া গেছে। গত শুক্রবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বিষয়টি জানিয়েছে বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।

এর আগে বৃহস্পতিবার সিরিয়ার সেনাবাহিনী ঘোষণা করেছিল, মিত্র বাহিনীগুলোর সহায়তায় তারা আলবু কামাল শহরটি পুনরুদ্ধার করেছে।

শহরটিকে আইএসের দখলে থাকা শেষ সিরীয় শহর হিসেবে উল্লেখ করে এই শহরের পতনের সঙ্গে সঙ্গে ওই অঞ্চলে জঙ্গিগোষ্ঠীটির শাসনের অবসান হয়েছে বলে দাবি করেছিল তারা। তবে আলবু কামালের পতন হলেও নিকটবর্তী ইরাকি সীমান্তে আইএসের সঙ্গে সেনাবাহিনী ও তাদের মিত্র বাহিনীগুলোর লড়াই অব্যাহত থাকার কথাও জানিয়েছিল তারা।

অপরদিকে গত শুক্রবার হিজবুল্লাহ পরিচালিত একটি গণমাধ্যম দাবি করেছে, শহরটি পুনরুদ্ধারে অভিযান চলার সময় আলবু কামালে আইএসের প্রধান নেতা আবু বকর আল বাগদাদি অবস্থান করছিলেন।

তবে তাদের দাবির বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি গণমাধ্যমটি এবং খবরের সূত্রও উল্লেখ করেনি। অভিযানের শেষে বাগদাদির পরিণতি কি হয়েছে সে বিষয়েও কিছু জানায়নি তারা।

একইদিন আইএসের বিরুদ্ধে অভিযানরত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী বলেছে, বাগদাদি কোথায় আছে সে বিষয়ে তাদের কাছে ‘প্রকাশযোগ্য কোনো তথ্য’ নেই।

সেপ্টেম্বরে একটি অডিও বার্তা প্রকাশ করে সেটিকে বাগাদাদির বলে দাবি করেছিল আইএস। ২০১৪ সালে ইরাক ও সিরিয়ার বিশাল অংশ দখল করে ওই এলাকায় একটি ইসলামি খিলাফত চালুর ঘোষণা দিয়ে নিজেকে এর খলিফা বলে জাহির করেছিল বাগদাদি।

Share Button

     এ জাতীয় আরো খবর