March 25, 2026, 2:39 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

প্রতিদিন একটি কলা যা হয়

প্রতিদিন একটি কলা যা হয়

ডিটেকটিভ লাইফস্টাইল ডেস্ক

কলা কেবল স্বাস্থ্যের জন্যই উপকারী নয়, ওজন নিয়ন্ত্রণেও সহায়তা করে।

পুষ্টিবিজ্ঞানে কলার উপকারী দিকগুলো বহু আগেই চিহ্নিত করা হয়েছে। সেইসব তথ্য নিয়েই এই আয়োজন।

মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী: কলা ট্রিপ্টোফান সমৃদ্ধ যা সেরোটোনিন’য়ের কাজ করে। মস্তিষ্কে সেরোটোনিন’য়ের অভাবে হতাশার সম্ভাবনা বৃদ্ধি পায়। এ ছাড়া নানান মানসিক সমস্যা যেমন- হতাশা ও উদ্বেগ দেখা দেয়।

ওজন কমাতে: কেউ যদি ওজন কমাতে চায় তাহলে সে খাদ্যাভ্যাসে কলা রাখতে পারেন। এই ফলে ৩ গ্রাম আঁশ, ১০০ ক্যালরি থাকে। তাই এটা নাস্তা হিসেবে খুব ভালো। ক্ষুধা মেটাতে ও খাবারের চাহিদা কমাতে দারুণ কাজ করে। তাছাড়া নিয়মিত কলা খেলে দেহে ১২ শতাংশ আঁশের চাহিদা পূরণ করে।

মস্তিষ্কের জন্য কলা ভালো: কলা পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামের ভালো উৎস। এটা ধীরে ধীরে মস্তিষ্কে শক্তি সরবারহ করে মনোযোগ বাড়ায়।

হাড় শক্ত করে: কলা ক্যালশিয়ামের শোষণ বৃদ্ধি করে। ফলে হাড় শক্ত ও সুস্থ রাখে।

দৈনিক কলা খাওয়ার পরিমাণ

প্রয়োজনীয় পুষ্টি ও আঁশের চাহিদা পূরণ করতে একটা কলা-ই যথেষ্ট। কলা হালকা খাবার হওয়ায় এটা শরীরচর্চার আগে ও পরের নাস্তা হিসেবে খাওয়া যায়।

কলা পুষ্টি উপাদানের ভালো উৎস। তাই স্বাস্থ্য রক্ষায় প্রতিদিন খাবার তালিকায় অন্তত একটি কলা রাখা উচিত।

Share Button

     এ জাতীয় আরো খবর