March 24, 2026, 1:10 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

যা খাবেন না পেট ভরে ভাত খাওয়ার পর

যা খাবেন না পেট ভরে ভাত খাওয়ার পর

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বাঙালি মানেই পেট ভরে ভাত। গরম হলে তো কথাই নেই পান্তা হলেও চলবে। কিন্তু বেশ পরিমাণে ভাত খাওয়া ভাল নয়। জেনে নিন কারণ।

বাঙালি সারাদিনে একবার ভাত খাবে না, সেটা হতেই পারে না। অনেকে দিনে তিনবারও ভাত খায়। তাতেও তেমন ক্ষতি নেই। কিন্তু পেটপুরে ভাত খাওয়াটা মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। অপরিমিত ভাত অতিরিক্ত ওজন বাড়ায়। বেশি পরিমাণে ভাত খেলে অন্যান্য সবজি ও মাছ মাংস খাওয়া কম হয়। এতে ভিটামিন ও প্রোটিনের ঘাটতি হয়। বেশি পরিমাণে ভাত খেলে ঘুমের আধিক্য দেখা দেয়। এবং ভাত খাওয়ার পরে ঘুম শরীরের ক্ষতি করে।

শুধু ভাত নয়, চাল থেকে তৈরি যে কোনো খাবারই বেশি পরিমাণে খাওয়া ঠিক নয়। হজমশক্তি কমে তো যায়ই, তার উপরে নানা রকম হার্টের অসুখেরও কারণ হয়ে ওঠে। তাই বলে ভাত খাওয়া ছাড়বেন না। বাঙালি বাঙালি গন্ধটাই তো তবে গা থেকে চলে যাবে। খান, তবে হিসেব করে।

এবার জেনে নিন কী কী জিনিস ভাত খাওয়ার পরেই খাওয়া উচিত নয়

বাঙালি ভাত প্রেমিক। ভেতো বাঙালি বলেই তো পরিচিতি। কিন্তু ভাত খাওয়ার পরে সব কিছু খাওয়া ঠিক নয়। কিছুকিছু জিনিস মারাত্মক খারাপ করতে পারে।

ভাত খাওয়ার এক ঘণ্টার মধ্যে কোনো ফল খাবেন না। ভাত খাওয়ার সঙ্গে সঙ্গেই কোনও ফল খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে।

আবার ধূমপায়ীরা ভাত খাওয়ার পরে  সিগারেট খান। কিন্তু এটা খুবই ক্ষতিকারক। চিকিৎসকরা বলেন, এটা সাধারণ সময়ে ধূমপানের চেয়ে বেশি ক্ষতিকারক।

ভাতের পরে চা। একদম নয়। চায়ের মধ্যে প্রচুর পরিমাণ ট্যানিক অ্যাসিড থাকে। ফলে খাবার হজম হতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় লাগে।

 

 

Share Button

     এ জাতীয় আরো খবর