April 7, 2026, 8:06 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

সংবিধান সমুন্নত রেখেই সংলাপ হতে হবে : খাদ্যমন্ত্রী

সংবিধান সমুন্নত রেখেই সংলাপ হতে হবে : খাদ্যমন্ত্রী

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, সংবিধান সমুন্নত রেখেই সংলাপ হতে হবে। এজন্য ঐক্যফ্রন্টকে খোলা মন নিয়েই এগিয়ে আসতে হবে। সংলাপের প্রস্তাব গ্রহণ করে শেখ হাসিনা উদারতার পরিচয় দিয়েছেন এমন মন্তব্য করে খাদ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে সরকারের তরফ থেকে সদিচ্ছার কোন অভাব নাই। খাদ্যমন্ত্রী গতকাল বুধবার তার নির্বাচনী এলাকা কেরাণীগঞ্জের নয়া বাজার বিশ্ববিদ্যালয় কলেজের নবনির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। অনুষ্ঠানে নয়াবাজার বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির সভাপতি হাজী মো. সলিম উল্লাহ সলিম সভাপতিত্ব করেন। আগামী নির্বাচন শতভাগ অবাদ-নিরপেক্ষ ও সুষ্ঠু হবে উল্লেখ করে খাদ্যমন্ত্রী ঐক্যফ্রন্ট নেতাদের উদ্দেশে বলেন, অহেতুক কোন বিড়ম্বনা সৃষ্টি করবেন না। কারণ আপনাদের সকল ষড়যন্ত্র মোকাবেলায় আমরা প্রস্তুত আছি। দেশের মানুষ তাদের কোন ধরনের ষড়যন্ত্রের ফাঁদে পা দেবে না বলেও মন্তব্য করেন তিনি। আবারো নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণের প্রতি আহ্বান জানান খাদ্যমন্ত্রী। তিনি বলেন, শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার। তার কারণেই দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে বর্তমান সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর