April 7, 2026, 2:36 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

বিএনপির কাজই হলো নালিশ করা: ওবায়দুল কাদের

বিএনপির কাজই হলো নালিশ করা: ওবায়দুল কাদের

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বিএনপিকে নালিশ পার্টি আখ্যা দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তাদের (বিএনপি) কাজই হলো নালিশ করা। বিভিন্ন জায়গায় নালিশ করে উপায় না দেখে জাতিসংঘ মহাসচিবের নামে ভূয়া চিঠি ইস্যু করে দেখাই করতে পারেননি। গতকাল শনিবার বিকেলে বরগুনা তালতলীতে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্যকালে এসব কথা বলেন সেতুমন্ত্রী। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেখতে দেখতে দশ বছর, আন্দোলন হবে কোন বছর উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দশ বছরে ২০ ঈদ চলে গেলেও বিএনপি আন্দোলন করতে পারছে? রোজা এলে বলে কোরবানির ঈদ, কোরবানি এলে রোজা, আবার রোজা চলে গেলে বলে কোরবানি। এসময় তিনি গত ১০ বছরের বিভিন্ন উন্নয়নের কথা উল্লেখ করে এ ধারা অব্যাহত রাখতে এ অঞ্চলের মানুষকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। শেখ হাসিনা সরকারের অবদানের কথা উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, পায়রা বন্দর হলে এ এলাকার মানুষজনকে আর পেছনে ফিরে তাকাতে হবে না।

Share Button

     এ জাতীয় আরো খবর