April 4, 2026, 11:57 pm

সংবাদ শিরোনাম
হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ

সমাবেশের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না: নৌ-মন্ত্রী

সমাবেশের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না: নৌ-মন্ত্রী

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, সমাবেশের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করলে সহ্য করা হবে না। তিনি গতকাল শুক্রবার দুপুরে মাদারীপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। নৌমন্ত্রী বলেন, যে কারোরই সভা-সমাবেশ এবং কথা বলার অধিকার আছে। তবে সমাবেশের নামে যদি কেউ সন্ত্রাসী এবং নাশকতামূলক কর্মকাণ্ড করে, তাহলে তা কোনোক্রমেই সহ্য করা যাবে না। সরকারও জনগণের নিরাপত্তার স্বার্থে এ ধরনের সমাবেশ মেনে নেবে না। এজন্য সরকারের আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। নৌমন্ত্রী এ সময় জাতীয় ঐক্য প্রক্রিয়াকে সমালোচনা করে বলেন, ঐক্যের নামে তারা মানুষের গণতন্ত্রের অধিকার হরণ করছে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন সেলিম প্রমুখ। পরে মন্ত্রী রাজৈর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধনসহ নানা উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর