March 26, 2026, 5:11 pm

সংবাদ শিরোনাম
এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প

চা ছাড়া কি বিকেলে চলে?

চা ছাড়া কি বিকেলে চলে?

ডিটেকটিভ নিউজ ডেস্ক

‘আফটারনুন টি’- এর চল সর্বপ্রথম শুরু হয় ইংল্যান্ডে। বেডফোর্ডের সপ্তম ডাচেস অ্যানা রাসেল ১৮৪০ সালে এই প্রথা চালু করেন। তার প্রাসাদে রাত্রিকালীন খাবার জাঁকজমক সহকারে পরিবেশন করা হতো ঠিক রাত ৮টায়। দুপুরের খাবারের আর রাতের খাবারের মাঝে যে বিশাল সময়ের ব্যবধান তা সহ্য করা ডাচেসের জন্য খুব কষ্টকর হয়ে যেত। তখন থেকেই আনুষ্ঠানিকভাবে ‘আফটারনুন টি’- এর প্রচলন।

এরপর থেকে এটা ব্রিটিশ সংস্কৃতির একটি আদরণীয় অনুষঙ্গ হিসেবে চলে আসছে। এ সংস্কৃতি এখন বিশ্বের অনেক দেশেরই নিজস্ব সংস্কৃতির অংশ হয়ে দাঁড়িয়েছে।

এবার, লা মেরিডিয়ান ঢাকার নিয়মিত আয়োজনে যোগ হলো ব্রিটিশ  সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ ‘আফটারনুন টি। রাজধানীর চা প্রেমীদের জন্য থেকে শুরু হয়েছে এ আয়োজন। চলবে প্রতিদিনই দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত লা মেরিডিয়ান ঢাকার ‘ল্যাটিচ্যুড ২৩’রেস্টুরেন্টে। ‘আফটারনুন টি’র এই আয়োজনে চায়ের সাথে আরও থাকছে ব্রিটিশ ঢঙের নানান হালকা খাবার।

লা মেরিডিয়ান ঢাকায় আনুষ্ঠানিকভাবে এ আয়োজনের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেক। এ আয়োজন তিনি বলেন, ‘আমি আমার দেশের প্রিয় একটি সংস্কৃতিকে এখানে দেখে স্মৃতিকাতর হয়ে পড়েছি।

সুস্বাদু স্যান্ডউইচ, স্কোন এবং পেস্ট্রির পাশাপাশি প্রায় ১০ ধরনের বিশেষ চা এখানে পরিবেশিত হবে। তার মধ্যে রয়েছে ওলং চা, লেমন গ্রাস, সেঞ্চা স্পেশাল গ্রিন টি ও প্রিস্টিন ব্ল্যাক টি। এ আয়োজনে খরচ পড়বে জনপ্রতি ২০০০++ টাকা।

Share Button

     এ জাতীয় আরো খবর