April 4, 2026, 9:15 pm

সংবাদ শিরোনাম
হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ

অপরাধের মামলাকে রাজনৈতিক রূপ দেয়ার চক্রান্ত রুখবে গণমাধ্যম: ইনু

অপরাধের মামলাকে রাজনৈতিক রূপ দেয়ার চক্রান্ত রুখবে গণমাধ্যম: ইনু

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দুর্নীতি, মানুষ পোড়ানো, হত্যা-খুনের অপরাধের মামলাকে রাজনৈতিক মামলা বলে চালিয়ে অপরাধীদের রক্ষা বা হালাল করার চক্রান্তে বিরুদ্ধে গণমাধ্যমকে সোচ্চার হতে হবে। তথ্যমন্ত্রী গতকাল বুধবার দুপুরে রাজধানীর কাকরাইলে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) সেমিনার হলে পিআইবি-সোহেল সামাদ স্মৃতি পুরস্কার-২০১৮ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় গণমাধ্যমের প্রতি এ আহ্বান জানান। গণমাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে অবদানের জন্য এ বছর একসেস টু ইনফরমেশন (এটুআই)-এর মুক্তপাঠ এ পুরস্কার লাভ করে। তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম ও তথ্য-প্রযুক্তি উভয়েই সমাজকে স্বচ্ছ করে। সেকারণে গুজব, মিথ্যাচার, চরিত্র হনন ও তথ্যবিকৃতির কোনো স্থান সাইবারজগত ও গণমাধ্যমে নেই। প্রশাসনের ভুল-ত্রটির বিষয়ে যেমন গণমাধ্যম সোচ্চার, তেমনি রাজনৈতিক নেতা-নেত্রীর পদস্খলনের বিষয়েও গণমাধ্যমের সোচ্চার হওয়া উচিত। ভারসাম্য রক্ষার নীতির দোহাই দিয়ে অপরাধী নেতা-নেত্রীকে কোনো ছাড় দেয়া গণমাধ্যমের কাজ নয়, বলেন হাসানুল হক ইনু। পিআইবি পরিচালনা বোর্ড ও ঢাকা বিশ্ববিদ্যালয়’র গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অনারারি অধ্যাপক ড. সাখাওয়াত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান কাবেরী গায়েন, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও পিআইবি’র মহাপরিচালক মো. শাহ আলমগীর সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠানের পক্ষ থেকে বক্তব্য রাখেন এটুআই পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী।

Share Button

     এ জাতীয় আরো খবর