April 7, 2026, 8:59 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

খুলনায় আয়কর মেলায় সিলিন্ডার বিস্ফোরণ

খুলনায় আয়কর মেলায় সিলিন্ডার বিস্ফোরণ

খুলনা প্রতিনিধি

mostbet

খুলনায় আয়কর মেলা উপলক্ষে সাজসজ্জার কাজ চলাকালে বেলুন ফোলাতে গিয়ে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে একজন আহত হয়েছেন। গতকাল সোমবার খুলনা নগরীর বয়রা এলাকায় খুলনা বিভাগীয় কর কার্যালয়ে এই ঘটনা ঘটে। আহত ব্যক্তি ইসলাম (৪৫) ওই সিলিন্ডারের মালিক। তাঁকে কার্যালয় বেলুন সাজাতে তাঁকে নিয়োজিত করে কর্তৃপক্ষ। খুলনার কর পরিদর্শক সোনিয়া আক্তার জানান, আগামী ১ নভেম্বর আয়কর মেলা উপলক্ষে ভবন প্রাঙ্গণে সাজসজ্জার কাজ চলছিল। আয়কর মেলা সম্পর্কে সাধারণ মনুষের দৃষ্টি আকর্ষণের জন্য বিশাল সাইজের দুটি বেলুন আনা হয়। এর একটি বেলুনে গ্যাস ভরার সময় দুপুরে পৌনে ১২ টার দিকে বিকট শব্দে সিলিন্ডারটির বিস্ফোরণ ঘটে। আহত অবস্থায় ইসলামকে উদ্ধ করে পাশের আদ্-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়। পরে কর কমিশনার মোঃ ইকবাল হোসেনসহ উর্ধ্বতন কর্মকর্তারা আহত ইসলামকে দেখতে যান। সেখানে তার চিকিৎসার খোঁজখবরও নেন তাঁরা।

Share Button

     এ জাতীয় আরো খবর