March 25, 2026, 10:31 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

কতক্ষণ পর শরীরচর্চার গোসল করা উচিত

কতক্ষণ পর শরীরচর্চার গোসল করা উচিত

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ব্যায়ামের পর গোসল করলে শুধু যে প্রশান্তি মেলে তাই নয়, ঘামের কারণে ত্বকের ব্যাকটেরিয়া থেকে র‌্যাশ ও ব্রণ হওয়ার আশঙ্কাও কমে।

তাই গোসলটা জরুরি হলেও একটু ধৈর্য ধরতে হবে।

স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটে এই বিষয়ের ওপর প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে শরীরচর্চার পর গোছলের আগে কী করা উচিত তা জানানো হল।

ব্যায়ামের পর শরীরের তাপমাত্রা স্বাভাবিক হওয়ার জন্য ২০ মিনিট অপেক্ষা করা দরকার।

ভারী ব্যায়ামের পর ব্যায়ামাগার থেকে বের হওয়ার আগেই শরীরের তাপমাত্রা স্বাভাবিক হওয়ার জন্য সাধারণ এবং হালকা কিছু ‘স্ট্রেচিং’ করা উচিত। এতে শরীর ক্রমেই বিশ্রামের পর্যায়ে আসবে, কমাবে হৃদস্পন্দন এবং শরীরের তাপমাত্রা।

এবার ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করে ঘাম হওয়া থেমে গেলে তারপর গোসলে যাওয়া উচিত।

ঘামে ভেজা শরীর নিয়ে অপেক্ষা করা হয়ত বিরক্তিকর মনে হতে পারে। সেক্ষেত্রে সময়টাকে কাজে লাগাতে পারেন পর্যাপ্ত তরল পানের মাধ্যমে। সেটা হতে পারে পানি কিংবা ফলের শরবত। সঙ্গে মোবাইলে কয়েকটি প্রিয় গানও শুনতে পারেন। তবে ভারী কিছু খাওয়া উচিত হবে না।

Share Button

     এ জাতীয় আরো খবর