April 7, 2026, 4:32 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

জিয়া পরিবারের মুখোশ উন্মোচন করাই সবার কর্তব্য: ইনু

জিয়া পরিবারের মুখোশ উন্মোচন করাই সবার কর্তব্য: ইনু

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

জিয়া পরিবারের মুখোশ উন্মোচন করাই সবার কর্তব্য বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, জেনারেল জিয়া, খালেদা ও তারেকের দুষ্কর্মের মুখোশ উন্মোচন না করতে পারলে বাংলাদেশ নিরাপদ হবে না, রাজনীতিতে শান্তিও আসবে না। সুতরাং এটা কোনো পরিবারের বিরুদ্ধে হিংসা নয়। বরং বাংলাদেশকে রক্ষা করতে হলে, রাষ্ট্র নিরাপদ করতে হলে, রাজনৈতিক শান্তি অর্জন করতে হলে এবং বাংলাদেশকে জঙ্গি ও সন্ত্রাসমুক্ত করতে হলে জিয়া পরিবারের মুখোশ উন্মোচন করাই সবার কর্তব্য। গতকাল শুক্রবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে জাসদ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে- তথ্যমন্ত্রী যা বলেন তার জন্য তাকে জিয়া পরিবারের সমালোচক মন্ত্রী বলা চলে- বিএনপি নেতা নজরুল ইসলাম খানের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ইনু বলেন, বিএনপি নেতৃবৃন্দ আমার সমালোচনা করার মধ্য দিয়ে কার্যত জেনারেল জিয়া, খালেদা ও তারেকের দুষ্কর্ম আড়াল করার চিন্তা করছেন। নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশে সংবিধান ও নির্বাচন আছে। নির্বাচন হবে নিয়মতান্ত্রিকভাবে। জিয়া, খালেদা ও তারেকের বিষয়ে দর কষাকষি করে অপরাধীদের হালাল করার প্রক্রিয়ায় সরকার যাবে না। এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আবদুল আলিম স্বপন, মিরপুর উপজেলা জাসদের সধারণ সম্পাদক আহম্মদ আলীসহ জাসদ ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এরপর মন্ত্রী মিরপুর উপজেলার বিভিন্ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

Share Button

     এ জাতীয় আরো খবর