April 16, 2026, 12:29 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

পর্দায় ১৭ বছর পর অনিল কাপুর-মাধুরী

পর্দায় ১৭ বছর পর অনিল কাপুর-মাধুরী

mostbet

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

অনিল কাপুর ও মাধুরী দীক্ষিত। বলিউডের ইতিহাসের অন্যতম সেরা জুটি। অনেক দর্শকপ্রিয় ছবি তারা একসঙ্গে উপহার দিয়েছেন। তাদের রসায়ন ঝড় তুলেছে দর্শকদের হৃদয়ে। বিশেষ করে ‘তেজাব’ এবং ‘রাম লক্ষ্মণ’ ছবিতে অনিল কাপুর ও মাধুরী দীক্ষিতের জুটি পর্দা কাঁপিয়েছিল। এরপর সর্বশেষ ২০০০ সালে তারা অভিনয় করেন ‘পুকার’ ছবিতে।

এ ছবিটিও ভালো ব্যবসা সফলতা পেয়েছিল। নতুন খবর হলো এবার অন্যতম সফল এ জুটি ফের একসঙ্গে আসছেন বড় পর্দায়। ১৭ বছর পর দর্শক তাদের একসঙ্গে দেখতে পাবেন। পরিচালক ইন্দ্রকুমার ‘ধামাল’ ছবির তৃতীয় সিক্যুয়াল নির্মাণ করছেন। আর এ ছবির নাম রাখা হয়েছে ‘টোটাল ধামাল’। ছবিতে বরাবরের মতো থাকছেন অজয় দেবগন, রীতেশ দেশমুখ, আরশাদ ওয়ারসি প্রমুখ। আর অনিল-মাধুরী জুটিকেও দেখা যাবে অন্যতম প্রধান দুটি চরিত্রে। পরিচালক এমনটাই নিশ্চিত করেছেন। এ বিষয়ে তিনি বলেন, অনিল কাপুর ও মাধুরী দীক্ষিতের জুটি মানেই অন্যরকম কিছু। এটা দর্শকদের জানা। এবারও তাই হচ্ছে। ১৭ বছর পর তারা একসঙ্গে ‘টোটাল ধামাল’ ছবিতে কাজ করতে যাচ্ছেন। সত্যি সত্যি খুব ‘ধামাল’ কিছু হবে এবার।

Share Button

     এ জাতীয় আরো খবর