March 30, 2026, 6:41 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

দীর্ঘক্ষণ কম্পিউটার কিংবা স্মার্টফোনের দিকে তাকিয়ে থাকেন?

দীর্ঘক্ষণ কম্পিউটার কিংবা স্মার্টফোনের দিকে তাকিয়ে থাকেন?

ডিটেকটিভ নিউজ ডেস্ক

অফিসে কাজের জন্য একটানা তাকিয়ে থাকতে হয় কম্পিউটার কিংবা ল্যাপটপের দিকে। বাড়িতে ফিরেও দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সরব থাকার কারণে স্মার্টফোন কিংবা ল্যাপটপের সামনে দীর্ঘক্ষণ বসে থাকা হচ্ছে। এই প্রযুক্তি নির্ভরশীলতার কারণে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনার চোখ দুটো, সেদিকে লক্ষ রাখছেন কি? একটানা কম্পিউটার কিংবা স্মার্টফোনের দিকে তাকিয়ে থাকার কারণে ও ‘ড্রাই আইস’ এর মতো সমস্যা দেখা যাচ্ছে হরহামেশাই। এ ছাড়া দীর্ঘমেয়াদী দৃষ্টিশক্তির সমস্যা তো রয়েছেই। জেনে নিন প্রয়োজনীয় কিছু টিপস।

ঘরে সঠিক আলোর ব্যবহার করা প্রয়োজন। খুব কম আলোয় বা অন্ধকারে মোবাইলের দিকে তাকিয়ে থাকবেন না। অন্ধকারে কম্পিউটার কিংবা ল্যাপটপ ব্যবহার করাও অনুচিত।

কম্পিউটার মনিটরে অ্যান্টি গ্লেয়ার স্ক্রিন ব্যবহার করুন। চশমায় অ্যান্টি রিফ্লেকটিভ গ্লাস ব্যবহার করাও জরুরি।

কম্পিউটার ও মোবাইল ফোনে অতিরিক্ত ব্রাইটনেস দিয়ে রাখবেন না।

কাজ করার ফাঁকে ঘন ঘন পলক ফেলুন। কারণ কম্পিউটারে কাজ করার সময় চোখের পলক পড়া কমে যায়। ফলে চোখের পানি কমে শুষ্ক হয়ে যায় চোখ। এর ফলে চোখে ক্লান্তিও বাড়ে। এ ধরনের সমস্যা হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আই ড্রপ ব্যবহার করুন।

অফিসে কাজের ফাঁকেই চোখের কয়েকটা ব্যায়াম করার চেষ্টা করুন। ঘরের বাইরে দেখুন। তাকাতে পারেন গাছপালার দিকেও।

মাঝেমধ্যে কাজ থেকে বিরতি নিন। একটানা কম্পিউটারের সামনে বসে কাজ করার পর কিছুক্ষণের জন্য বিরতি নিয়ে অন্য কাজ করুন।

কাজের জায়গাটি ঠিকঠাক থাকাও অত্যন্ত প্রয়োজন। মনিটর চোখ বরাবর থাকতে হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর