April 16, 2026, 12:09 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

দুই সিনেমা এক মাসে

দুই সিনেমা এক মাসে

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

mostbet

বিজয়ের মাসে পর পর দু’সপ্তাহে দুটি নতুন সিনেমা নিয়ে দর্শকের সামনে আসছেন নন্দিত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। সিনেমা দু’টি হচ্ছে বদরুল আনাম সৌদ পরিচালিত ‘গহীন বালুচর’ এবং মোরশেদুল ইসলাম পরিচালিত ‘আঁখি ও তার বন্ধুরা’। দু’টি সিনেমাতেই গুরুত্বপূূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা। ২২শে ডিসেম্বর মুক্তি পাবে ‘আঁখি ও তার বন্ধুরা’ এবং পরের সপ্তাহে ২৯শে ডিসেম্বর মুক্তি পাবে ‘গহীন বালুচর’। সুবর্ণা মুস্তাফার অভিনয় জীবনে এবারই প্রথম পর পর দুই সপ্তাহে তার অভিনীত দুটি সিনেমা মুক্তি পাচ্ছে। সিনেমা দু’টি প্রসঙ্গে সুবর্ণা মুস্তাফা বলেন, ‘গহীন বালুচর’ এই দেশের সিনেমা।

এই সিনেমায় মাটির গন্ধ আছে, পানির ছোঁয়া আছে, ভালো অভিনয় আছে, সুন্দর গানও আছে। সর্বোপরি চমৎকার একটি গল্প আছে গহীন বালুচরে। অন্যদিকে ‘আঁখি ও তার বন্ধুরা’ ড. মুহম্মদ জাফর ইকবালের গল্প নিয়ে নির্মিত পরিচ্ছন্ন একটি সিনেমা। এই সিনেমা শিশুদের এবং বড়দেরও। ভালোলাগার বিষয় এই যে, এই বছরের শেষ দু’টি সিনেমাতেই আমি আছি এবং দু’টিই অনুদানের। ‘গহীন বালুচর’-এর কাহিনী, সংলাপ এবং চিত্রনাট্য রচনা করেছেন বদরুল আনাম সৌদ। অন্যদিকে ‘আঁখি ও তার বন্ধুরা’র চিত্রনাট্য করা হয়েছে ড. মুহম্মদ জাফর ইকবালের ‘আঁখি এবং আমরা ক’জন’ গল্প অবলম্বনে। প্রসঙ্গত, সুবর্ণা মুস্তাফাকে অনুদানের চলচ্চিত্রে সর্বশেষ দেখা গেছে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘হেডমাস্টার’-এ। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন চিত্রনায়ক আলমগীর। সুবর্ণা অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে ‘ঘুড্ডি’, ‘নতুন বউ’, ‘লাল সবুজের পালা’, ‘নয়নের আলো’, ‘সুরুজ মিঞা’, ‘স্ত্রী’, ‘দূরত্ব’ ইত্যাদি।

Share Button

     এ জাতীয় আরো খবর