April 7, 2026, 7:32 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

‘প্রেমিকার’ সঙ্গে দেখা করতে এসে কলেজছাত্র খুন

প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে কলেজছাত্র খুন

ডিটেকটিভ নিউজ ডেস্ক  

mostbet

পটুয়াখালীর বাউফল উপজেলায় ‘প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে খুন হয়েছেন এক কলেজছাত্র। গতকাল রোববার উপজেলার সদর ইউনিয়নের গোসিংগা গ্রামে এ ঘটনা ঘটে বলে পটুয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান।

নিহত জীবন বেপারি (৩০) দশমিনা উপজেলার সাংকিপুরা গ্রামের জিতেন্দ্র বেপারির ছেলে। স্থানীয় উলানিয়া কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জীবন গলাচিপার উপজেলার উলানিয়া গ্রামে ভগ্নিপতির বাড়িতে থেকে পড়াশোনা করতেন।

সাহেব আলী পাঠান বলেন, গোসিংগা গ্রামের একটি মেয়ের সঙ্গে জীবনের ফেইসবুকে পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

শনিবার রাতে ওই মেয়ের সঙ্গে দেখা করতে আসে জীবন। সকালে সেখান থেকে ফেরার পথে একই গ্রামের মিন্টুর বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় দুজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মিন্টু তাকে মারধর করলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

ঘটনার পর থেকে মিন্টু মৃধা (৪২) পলাতক থাকলেও তার মেয়ে সোনিয়াকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

স্থানীয় চৌকিদার মো. নুরুল ইসলাম বলেন, সকালে মিন্টুর বাড়ির উঠানে ওই যুবককে পড়ে থাকতে দেখা যায়।

Share Button

     এ জাতীয় আরো খবর