April 7, 2026, 8:58 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

চট্টগ্রাম সার্কিট হাউজে খালেদা জিয়া: হামলার নিন্দা

চট্টগ্রাম সার্কিট হাউজে খালেদা জিয়া: হামলার নিন্দা

ডিটেকটিভ নিউজ ডেস্ক

mostbet
 

দীর্ঘ ৯ ঘন্টা যাত্রা শেষে চট্টগ্রাম সার্কিট হাউজে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে রাত্রি যাপন শেষে রোববার (২৯ অক্টোবর) সকাল ১১ টায় কক্সবাজার সার্কিট হাউজের উদ্দেশ্যে রওনা দেয়ার কথা রয়েছে।

গাড়ি বহরে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালোদা জিয়। হামলার আহতাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি। চেয়ারপারসনের বিশেষ সহকারি শিমুল বিশ্বাস সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

এর আগে, দীর্ঘ প্রায় পৌনে ৬ ঘন্টা যাত্রার পর বিকেল ৫টা ১০ মিনিটে ফেনী সার্কিট হাউজে পৌছান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে ১ ঘন্টা ৪০ মিনিট যাত্রা বিরতি শেষে ৬ টা ৫০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে ফেনী ত্যাগ করেন তিনি।

এর আগে শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে গুলশানের বাসা থেকে মিয়ানমার থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের দেখতে এবং তাদের মধ্যে ত্রাণ বিতরণ করতে কক্সবাজার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিকেল ৫টার দিকে খালেদার বহরের সঙ্গে থাকা সাংবাদিকদের গাড়ি মোহাম্মদ আলী বাজার লালপুর এলাকায় অতিক্রম করার সময় স্থানীয় একদল যুবক ব্যারিকেড বহরে হামলা চালায়। এ সময় সাংবাদিকদের গাড়ি ভাংচুর হয়। বহরে থাকা ৭১ টেলিভিশন, বৈশাখী, চ্যানেল আই টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমের বেশ কয়েকটি গাড়ি ভাংচুর হয়েছে বলে জানা গেছে।

Share Button

     এ জাতীয় আরো খবর