April 3, 2026, 1:57 am

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

বিএনপি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে চাইছে: তথ্যমন্ত্রী

বিএনপি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে চাইছে: তথ্যমন্ত্রী

ডিটেকটিভ নিউজ ডেস্ক

গণতন্ত্রকে ব্যবহার করে বিএনপি নাশকতা অন্তর্ঘাত এবং অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে চাইছে উল্লেখ করে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আগে বিএনপিকে ঠিক করতে হবে। আসলে তারা নির্বাচন গণতন্ত্রে বিশ্বাস করে না। গতকাল শনিবার বেলা ১২টায় কুষ্টিয়ার ভেড়ামারার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ইনু বলেন, ‘বিএনপি নির্বাচন গণতন্ত্রের ধার ধারে না। মূলত তারা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করার জন্য নির্বাচন গণতন্ত্রের সুযোগ নিচ্ছে। যাতে বিচার-আচার বন্ধ হয়ে যায়, যুদ্ধাপরাধীরা মুক্তি পায় এবং দুর্নীতির অপরাধে দ-িত ব্যক্তিরা কারগার থেকে বেরিয়ে আসে।’

তিনি বলেন, ‘অপরাধীদের মুক্তি দেওয়ায় বিএনপির মূল রাজনীতি। সেই রাজনীতির অংশ হিসেবে সাজাপ্রাপ্ত বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়াকে যেকোনো পন্থায় কারাগার থেকে মুক্তি করার চক্রান্তে তারা লিপ্ত রয়েছে।’

এসময় উপস্থিত ছিলেন- ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ, জাসদের সাধারণ সম্পাদক আবদুল আলিম স্বপনসহ জাসদ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Share Button

     এ জাতীয় আরো খবর