April 17, 2026, 3:37 pm

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

বেলজিয়াম ১-০ ইংল্যান্ড, তিউনিসিয়া ২-১ পানামা

বেলজিয়াম ১-০ ইংল্যান্ড, তিউনিসিয়া ২-১ পানামা

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক     

mostbet

 

দ্বিতীয় রাউন্ড আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল বেলজিয়াম ও ইংল্যান্ডের। তাই শেষ ম্যাচটিতে দ্বিতীয় সারির দল নিয়েই নেমেছে দুই দল। প্রায় রিজার্ভ বেঞ্চ নিয়ে খেলা দুই দল প্রথমার্ধ শেষে ছিল গোলশূন্য সমতায়। তবে দ্বিতীয়ার্ধে ফিরে ১-০ গোলে এগিয়ে গেছে বেলজিয়াম। অন্যদিকে গ্রুপের আরেক খেলায় পানামার বিপক্ষে ২-১ গোলে এগিয়ে আছে তিউনিসিয়া।

এদিন যেন গোল না দেওয়ার প্রতিযোগিতায় নেমেছির দুই দল। যেন জয়ের কোন আকাঙ্ক্ষা নেই। প্রথমার্ধ শেষ করেছির দুই দল গোলশূন্য সমতায়। তবে দ্বিতীয়ার্ধে ফিরেই গোল পায় বেলজিয়াম। ম্যাচের ৫১ মিনিটে গোলটি করেন আদনান ইয়ানুজাই।

 

এর আগে ৬ষ্ঠ মিনিটেই গোলের ভাল সুযোগ তৈরি করেছিল বেলজিয়াম। কিন্তু থিবাত কুর্তোস সে যাত্রায় বাঁচান ইংল্যান্ডকে। তার চার মিনিট পর গোল খেতে বসছিল ইংলিশরা। বক্সের মধ্যে মিকি বাতসুয়াইর জটলার মধ্য থেক ডান পায়ের আলতো শট নেন। গোলরক্ষক পিকফোর্ডকে ফাঁকিয়ে দিয়ে বলটি গড়িয়ে গড়িয়ে যাচ্ছিল ইংল্যান্ডের বক্সের মধ্যে। শেষ মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে বলটি ক্লিয়ার করেন গ্যারি কাহিল।

ইংল্যান্ড গোলের সুযোগ পায় ১২মিনিটে। মার্কাস রাশফোর্ড ডান পায়ের শট ঠেকিয়ে দেন বেলজিয়ামের ডিফেন্ডাররা। আর ২৭ মিনিটে দারুণ একটি বল নিয়ে ইংল্যান্ডের পোস্ট লক্ষ্যে গিয়েছিলেন মিকি বাতসুয়াই। কিন্তু তার ডান পায়ের শটটি ঠেকিয়ে দেন ইংলিশ ডিফেন্ডাররা।

পানামার বিপক্ষে ২-১ গোলে এগিয়ে আছে তিউনিসিয়া। ম্যাচের ৩৩ মিনিটে পানামা গোলটি পায় আত্মঘাতীতে। তিউনিসিয়ার ডিফেন্ডার ইয়াসিন মেরিয়াহর পায়ে লেগে জালে ঢোকে সেটি। আর দ্বিতীয়ার্ধে ফিরে দলকে সমতায় ফেরান তিউনিসিয়ার ফরোয়ার্ড ফখরুদ্দিন বিন ইউসুফ। আর ৬৬ মিনিটে দলকে ২-১ এ এগিয়ে দেন ওয়াহবি খাজরি।

Share Button

     এ জাতীয় আরো খবর