March 25, 2026, 12:50 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

কেরালা মাটন কারি রাঁধবেন যেভাবে

কেরালা মাটন কারি রাঁধবেন যেভাবে

ডিটেকটিভ নিউজ ডেস্ক  

খাসির মাংসের আরেকটি ব্যতিক্রমী রেসিপি কেরালা মাটন কারি। গরুর মাংস যারা পছন্দ করেন না বা খাওয়া নিষেধ, তাদের জন্য রাঁধতে পারেন কেরালা মাটন কারি। রইলো রেসিপি-

উপকরণ: খাসির মাংস ২৫০ গ্রাম, পেঁয়াজ-রসুন কুচি এক কাপ, এলাচ চার-পাঁচটি, বড় এলাচ দুটি, দারুচিনি তিন-চারটি, কালো গোলমরিচ আধা চা চামচ, তেজপাতা চারটি, লবঙ্গ দু-তিনটি, আদা বাটা দুই টেবিল চামচ, চীনাবাদাম বাটা দুই টেবিল চামচ, হলুদ গুঁড়া দুই টেবিল চামচ, মরিচ গুঁড়া দুই টেবিল চামচ, তেল পরিমাণমতো, গরম মসলা গুঁড়া এক চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, লেবুর রস সামান্য এবং লবণ পরিমাণমতো।

প্রণালি: প্রথমে খাসির মাংস ছোট টুকরা করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। একটি কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ-রসুন কুচি হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। এবার এতে একে একে এলাচ, দারুচিনি, লবঙ্গ, কালো গোলমরিচ, তেজপাতা ও খাসির মাংস দিয়ে ভাজুন। এখন এতে আদা বাটা, চীনাবাদাম বাটা, মরিচ ও হলুদ দিয়ে সামান্য পানি দিয়ে কষিয়ে নিন। ছয় কাপ পানি দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। ২০ মিনিট পর ঢাকনা সরিয়ে জিরা গুঁড়া, গরম মসলা গুঁড়া দিয়ে দিন। সামান্য লেবুর রস দিয়ে নাড়ুন। সিদ্ধ হয়ে পানি শুকিয়ে এলে দুই টেবিল চামচ পরিমাণে তেল ছড়িয়ে চুলায় রেখে নাড়তে থাকুন, যতক্ষণ পর্যন্ত মাখামাখা না হয়। এবার চুলা থেকে নামিয়ে পাত্রে ঢেলে গরম গরম পরিবেশন করুন দারুণ সুস্বাদু কেরালা মাটন কারি।

Share Button

     এ জাতীয় আরো খবর