March 24, 2026, 1:36 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

কাঁঠালের যত গুন

কাঁঠালের যত গুণ

ডিটেকটিভ নিউজ ডেস্ক

গ্রীষ্ম মৌসুমের ফল কাঁঠাল শরীরের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি নানান রোগের প্রতিকারক হিসাবেও কাজ করে।

ভারতীয় পুষ্টিবিদ রুজুতা দেওয়াকর একটি পুষ্টিবিষয়ক প্রতিবেদনে জানান, কাঁঠাল অন্ত্রের বন্ধু। তাছাড়া ইন্সুলিনের সংবেদনশীলতা বাড়ায় এবং চুলের জন্যেও ভালো।

 

পুষ্টিগুণ: কার্বোহাইড্রেট, আঁশ, ভিটামিন এ এবং সি, রিভোফ্লেভিন, ম্যাগনেসিয়াম ও পটাশিয়ামে ভরপুর থাকে কাঁঠালে। স্বাস্থ্যকর ক্যালরির জন্য এই ফল কাঁচা অবস্থায় রান্না করে কিংবা আঁচার বানিয়ে খাওয়া যেতে পারে। আর পাকা-কাঁঠাল স্বাদে অনন্য।

 

রক্তে শর্করার মাত্রা: কাঁঠালের ‘গ্লাইসেমিক ইন্ডেক্স’ কম, অর্থাৎ রক্তে শর্করার মাত্রার উপর কম প্রভাব রাখে। প্রধান কারণ আঁশ সমৃদ্ধ। তাই হজম হয় ধীরে। তাই হঠাৎ করে রক্তে শর্করার মাত্রা বাড়ায় না। এ ছাড়া কাঁঠালে রয়েছে প্রোটিন যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

 

আঁশ: কাঁঠালের আঁশ ও কার্বোহাইড্রেইট হজমের জন্যেও ভালো এবং অন্ত্রের কর্মক্ষমতা ঠিক রাখে। যারা কোষ্ঠকাঠিন্যে ভুগছেন তাদের জন্য কাঁঠাল খুবই উপকারী।

 

ডায়াবেটিক রোগীদের জন্য আদর্শ: ক্যারটিনয়েডস ও ফ্লাভানোন্স সমৃদ্ধ কাঁঠাল প্রদাহরোধী উপাদানেও ভরপুর। তাই হৃদরোগ ও কোলেস্টেরলের সমস্যা যাদের আছে তাদের জন্য এটা আদর্শ। এর অ্যান্টিঅক্সিডেন্ট এসব রোগীদের জন্য উপকারী।

 

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: কাঁঠালের ভিটামিন ‘এ’ এবং ‘সি’ রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। দক্ষিণ ভারতে পেট খারাপ ও অ্যাজমা প্রতিকারে কাঁঠাল খাওয়ানো হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর