April 22, 2026, 2:44 pm

সংবাদ শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

বরগুনায় ঘুষের টাকাসহ সওজের প্রকৌশলী গ্রেফতার

বরগুনায় ঘুষের টাকাসহ সওজের প্রকৌশলী গ্রেফতার

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বরগুনা জেলার সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী শামসুল শাহরিয়ার ভূঁইয়াকে ঘুষের ১৪ লাখ ৫০ হাজার টাকাসহ নিজ দপ্তর থেকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার বিকেল পৌনে ৩টার দিকে দুদক পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি বিশেষ টিম ঘুষের টাকাসহ হাতে-নাতে তাকে গ্রেফতার করে। দুদকের উপ-পরিচালক (জন সংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বরগুনা সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী শামসুল শাহরিয়ার ভূঁইয়া বিভিন্ন ঠিকাদারের কাছ থেকে ঠিকাদারি কাজের জন্য চেক ইস্যু করে তাদের কাছ থেকে ঘুষ বাবদ নগদ ১৫ লাখ টাকা নিয়েছেন। এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযানের সিদ্ধান্ত নেয় দুদক। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, অভিযুক্ত প্রকৌশলী শামসুল শাহরিয়ার ভূঁইয়া তার অফিসের তিন তলার একটি কক্ষে বসবাস করেন এবং টাকাগুলো ওই কক্ষেই রয়েছে। প্রনব বলেন, বিষয়টি কমিশনকে জানানো হলে দুদক সব বিধি-বিধান অনুসরণ করে দুদক পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করে। কমিশন ওই বিশেষ টিমকে ওই প্রকৌশলীর অফিস ও বাসা সার্চ করার অনুমতি দেয়। সার্বিকভাবে ঢাকা থেকে অভিযান তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয় দুদকের প্রধান কার্যালয়ের পরিচালক সৈয়দ ইকবালকে। তিনি আরো বলেন, বিকেলে দুদক বিশেষ টিমের সদস্যরা দুদক পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এবং স্থানীয় প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমানের উপস্থিতিতে বরগুনা জেলার সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী শামসুল শাহরিয়ার ভূঁইয়ার অফিস এবং বাসা কক্ষ সার্চ করে ঘুষের ১৪ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করার পর তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে দুদক পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বাদী হয়ে বরগুনা সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর