April 13, 2026, 10:41 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

আবাহনী মেরিনার্সকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল

আবাহনী মেরিনার্সকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

প্রিমিয়ার লিগ হকির প্রথম পর্বে মেরিনার ইয়াংসের কাছে হেরে শিরোপা দৌড় থেকে পিছিয়ে পড়েছিল আবাহনী। সুপার ফাইভে গতবারের চ্যাম্পিয়নদের হারিয়েই আশা বাঁচিয়ে রাখল মাহবুব হারুনের দল।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে মঙ্গলবার দ্বিতীয় ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ার পর মেরিনার্সকে ২-১ গোলে হারায় আবাহনী। ১৫ ম্যাচে ১৩ জয়ে ৩৯ পয়েন্ট তাদের। প্রথম ম্যাচে রাসেল মাহমুদ জিমির হ্যাটট্রিকে সোনালী ব্যাংককে ৬-০ গোলে হারানো মোহামেডান স্পোর্টিং ক্লাবের পয়েন্টও সমান এক ম্যাচ কম খেলে।

১৪ ম্যাচে ৩৬ পয়েন্ট মেরিনার্সের। আগামি বৃহস্পতিবার সুপার ফাইভের শেষ ম্যাচে মোহামেডানের মুখোমুখি হবে তারা। এ ম্যাচ না হারলেই শিরোপা জিতবে মোহামেডান। মোহামেডান হারলে তিন দলেরই পয়েন্ট হবে ৩৯; তখন আবাহনী, মোহামেডান ও মেরিনার্সকে নিয়ে নিয়ে হবে প্লে-অফ।

প্রথমার্ধের শেষ দিকে এগিয়ে যায় মেরিনার্স। পুস্কর ক্ষীসা মিমোর পুশ রেজাউল করিম বাবু স্টপ করার পর মামুনুর রহমান চয়ন হিট ফিরে আসে। এরপর বাবুর ফিরতি হিটে ফরহাদ আহমেদ সিটুল আলতো টোকায় লক্ষ্যভেদ করেন।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে আবাহনী। ৪৪তম মিনিটে ডান দিক থেকে আশরাদ হোসেনের বাড়ানো বল সারোয়ার হোসেনের স্টিক ঘুরে পেয়ে যান রোমান সরকার; সুযোগ কাজে লাগাতে ভুল হয়নি এই মিডফিল্ডারের।

৫১তম মিনিটে গোলরক্ষক অসীম গোপ সার্কেলের মধ্যে সারোয়ারকে ফাউল করলে পেনাল্টি স্ট্রোক পায় আবাহনী। আশরাফুল ইসলাম দলকে এগিয়ে নেন। শেষ দিকে আবাহনীর রক্ষণে চাপ দিয়ে একাধিক পেনাল্টি কর্নারের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি মেরিনার্স।

Share Button

     এ জাতীয় আরো খবর