April 9, 2026, 12:29 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

বর্তমান সরকারের অধীনেই আগামী ডিসেম্বরে নির্বাচন হবে – বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

রাকিব হোসেন ভোলা প্রতিনিধি :

mostbet

বর্তমান সরকারের অধীনেই আগামী ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মঙ্গলবার দুপুরে তার নিজ আসন ভোলায় শ্রমীকলীগ আয়োজিত মে দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, যথাসময়ে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকালীন সরকার প্রধান থাকবেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব দলের অংশগ্রহণে এবারের নির্বাচন অনুষ্ঠিত হবে। তোফায়েল আরো বলেন, এ দেশে আর তত্বাবধায়ক সরকার আসবে না। বর্তমান সরকার অন্তবর্তীকালীন সরকার হিসাবে দৈনন্দিন কাজ করবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। সেই নির্বাচনে ভোলায় আওয়ামীলী গের নেতৃত্বে ঘরে ঘরে দূর্গ গড়ে তোলার আহ্বান জানান মন্ত্রী। বাণিজ্যমন্ত্রী বলেন, যারা অতীতে নির্বাচনে অংশ নেননি, নিশ্চয়ই তারা তাদের ভুল উপলব্ধি করেছেন। আগামীতে যদি তারা নির্বাচনে অংশগ্রহণ না করে তবে তাদেরই ভুল হবে। আগামী নির্বাচন হবে অংশগ্রহণমূলক।

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২মে২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর