April 7, 2026, 4:25 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

বিএনপির নিষেধাজ্ঞা ছিল না নির্বাচনের নিয়ে ভবিষ্যতেও থাকবে না

কক্সবাজার প্রতিনিধিঃ

mostbet

নির্বাচনে আসার বিষয়ে বিএনপির অতীতেও কোনো নিষেধাজ্ঞা ছিল না, বর্তমানেও নেই, ভবিষ্যতেও থাকবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।শুক্রবার রাতে কক্সবাজার হিল ডাউন সার্কিট হাউস মিলনায়তনে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সঙ্গে এক মতবিনিময়কালে এসব কথা বলেন মন্ত্রী। তথ্যমন্ত্রী আরও বলেন, একশ্রেণীর মানুষ মহাজোটে এসে অনিয়ম ও দুর্নীতি এবং দলবাজি করে সরকারের সুনাম নষ্ট করছে। সরকারকে বেকায়দায় ফেলার জন্য সন্ত্রাস ও জঙ্গিবাদকে উস্কে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্ত হাতে তাদের দমন  করেছেন। শেখ হাসিনা সরকারের হাত থেকে দুর্নীতিবাজ রক্ষা পাবে না।কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু, তোফায়েল আহমদ, ফজলুল কাদের চৌধুরী, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেলসহ সাংবাদিক নেতরা।

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৭মার্চ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর