April 10, 2026, 7:32 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

নিষ্ঠুর ভাবে সাংবাদিক পেটাল পুলিশ বরিশালে হাতকড়া পরিয়ে

বরিশাল প্রতিনিধিঃ

mostbet

বরিশালে সাংবাদিক সুমন হাসানকে গতকাল অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে নগর গোয়েন্দা পুলিশের বিরুদ্ধে। প্রতিবাদী সাংবাদিকদের দাবির পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ ওই ঘটনায় জড়িত গোয়েন্দা পুলিশের ৮ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজ করেছে। সুমন ডিবিসির ক্যামেরাপারসন বেলা ২টায় অফিস থেকে বাসায় যাওয়ার পথে তিনি তার নিকটাত্মীয়কে গোয়েন্দা পুলিশে আটকের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশের কাছে পুরো বিষয়টি জানতে চান। এ সময় পুলিশের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে গোয়েন্দা পুলিশ তার পরিচয় জানতে চায়। সাংবাদিক পরিচয় পেয়েই তার ওপর চড়াও হয় গোয়েন্দা পুলিশের সদস্যরা। তার গায়ের টি শার্ট টেনে হিঁচড়ে এবং পেটাতে পেটাতে তাকে গোয়েন্দা পুলিশের গাড়িতে তোলা হয়। সুমন জানান, পথিমধ্যে তার অণ্ডকোষ চেপে ধরাসহ তাকে অমানুষিক নির্যাতন করা হয়। এ ছাড়া সাংবাদিক ও তাদের পরিবার নিয়েও অশ্রাব্য ভাষায় গালাগাল করা হয়। খবর পেয়ে তার সহকর্মীরা নগরীর পলিটেকনিক রোডে নগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে যায়। সেখানে নির্যাতিত সাংবাদিক সুমনকে হাতকড়া পরিহিত অবস্থায় কাঁদতে দেখে ক্ষোভে ফেটে পড়েন অন্য সাংবাদিকরা। এ সময় সাংবাদিক সুমনকে নির্যাতনকারী প্রধান অভিযুক্ত কনস্টেবল মাসুদ একজন সাংবাদিককে লাথি মারেন। এতে সাংবাদিকরা ক্ষোভে ফেটে পড়েন। পরে মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) গোলাম রউফ খান সাংবাদিকদের শান্ত করে তার অফিস কক্ষে নিয়ে যান। সেখানে সাংবাদিকের দাবির প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ মোতাবেক নগর গোয়েন্দা পুলিশের ওই দলে থাকা ৮ সদস্যকে ক্লোজ করা হয়। তিনি অভিযুক্ত প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে সাংবাদিক নির্যাতনের ঘটনায় পুলিশের পক্ষে দুঃখ প্রকাশ করেন তিনি।নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার উত্তম কুমার পাল বলেন, ক্লোজ করা হয়েছে এসআই আবুল বাশার, এএসআই স্বপন, আক্তার ও কনস্টেবল মাসুদ, রাসেল, হাসান, রহিম এবং সাইফুলকে।

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৪মার্চ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর