মোঃ জুলহাজুল কবীর নবাবগঞ্জ,দিনাজপুর
“জানবে বিশ্ব জানবে দেশ, দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে নবাবগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার আয়োজনে এ উপলক্ষে নবাবগঞ্জ বহুমুখী উ”চ বিদ্যালয়ের হলরুমে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার সাহার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেফাউল আজমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম। আলোচনা সভা শেষে স্কাউটদের অংশ গ্রহনে দুর্যোগ মোকাবেলার পদ্ধতির মহড়া প্রদর্শিত হয়।
প্রাইভেট ডিটেকটিভ ১০মার্চ২০১৮/ইকবাল