-
- জাতীয়, লিড নিউজ, সারাদেশে, স্বাস্থ্য
- মাঠ কর্মচারীদের মানববন্ধন পরিবার পরিকল্পনা
- আপডেট সময় March, 6, 2018, 10:37 am
- 498 বার পড়া হয়েছে
প্রাইভেট ডিটেকটিভ ডেস্কঃ
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চলমান নিয়োগ বিধিসহ অন্যান্য জরুরি চাকরিগত সমস্যা সমাধানের লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে সোমবার পরিবার পরিকল্পনা পরিদর্শক ও মাঠ কর্মচারীরা মানববন্ধন করে। প্রাইভেট ডিটেকটিভ পত্রিকার প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
পিরোজপুর: বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি পিরোজপুর সদর উপজেলা শাখা মানববন্ধনের আয়োজন করে। এ সময় বক্তব্য রাখেন সমিতির জেলা সাধারণ সম্পাদক মুরাদ তালুকদার, উপজেলা সভাপতি কিশোর কুমার মণ্ডল, উপজেলা কোষাধ্যক্ষ সবিতা শিকদার প্রমুখ।
রাজবাড়ী: মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোঃ তারিকুর রহমান তারু, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সদর উপজেলা শাখার সভাপতি কেএম কাউছার আহম্মেদ প্রমুখ।
মেহেরপুর: মেহেরপুর শিল্পকলা একাডেমির সামনে মানববন্ধন করা হয়। বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির মেহেরপুর উপজেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলেহীম ইসরাত, বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির মেহেরপুর জেলা শাখার সভাপতি মোস্তাক আহমেদ প্রমুখ।
কুমিল্লা: কুমিল্লার বরুড়া উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ কর্মচারী সমিতির উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সকল কর্মচারীর অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন সমিতির বরুড়া উপজেলা শাখা সভাপতি জাহেদা বেগম, সাধারণ সম্পাদক শরীফ হোসেন প্রমুখ।
কেশবপুর (যশোর): উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে কেশবপুর উপজেলা শাখার সভাপতি নুরুন্নাহারের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বনাথ আইচ, জেলা কমিটির সহ-সভাপতি সুবীর দাস প্রমুখ।
পাথরঘাটা (বরগুনা): পাথরঘাটা হাসপাতালের সামনে মানববন্ধন করা হয়। এ সময় পরিবার কল্যাণ সহকারী রাহিমা বেগমের নেতৃত্বে বক্তব্য রাখেন মাঠ পরিদর্শক দীপক কুমার হাওলাদার ও জহিরুল ইসলাম।
কলমাকান্দা (নেত্রকোনা): বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি কলমাকান্দা উপজেলা শাখার উদ্যোগে উপজেলা শহীদ মিনার চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন মোস্তফা কামাল ও এ্যাপেলো মজুমদার।
কোটালীপাড়া (গোপালগঞ্জ): উপজেলা স্বাস্থ্য কেন্দ্র চত্বরে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি কোটালীপাড়া উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন করা হয়। ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আ. জলিল হাওলাদার, কোটালীপাড়া শাখার সভাপতি মনিমোহন বাড়ৈ প্রমুখ বক্তব্য রাখেন।
বাউফল (পটুয়াখালী): বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির বাউফল উপজেলা সভাপতি আবু মোতালেবের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, হেপি আক্তার প্রমুখ।
নালিতাবাড়ী (শেরপুর): বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির নালিতাবাড়ী উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদের মূল ফটকের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির জেলা কমিটির সভাপতি মোঃ ইব্রাহিম খলিল, উপজেলা কমিটির সভাপতি মাহফুজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
শ্রীবরদী (শেরপুর): শ্রীবরদী উপজেলা শাখার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মোঃ শফিকুল ইসলাম প্রচার সম্পাদক বিভাগীয় কমিটি ময়মনসিংহ বিভাগ, আমিনুল ইসলাম সহ-সভাপতি শেরপুর জেলা শাখা প্রমুখ।
ধোবাউড়া (ময়মনসিংহ): ধোবাউড়া উপজেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন করা হয়। সংগঠনের সভাপতি মীর মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক মায়া আরেং এর নেতৃত্বে এ মানববন্ধন করা হয়েছে।
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া): উপজেলা সদরে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারীর সমিতির বাঞ্ছারামপুর শাখার উদ্যোগে মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সাকিরুন মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ হাসান প্রমুখ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেয়া হয়।
দেওয়ানগঞ্জ (জামালপুর): বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি দেওয়ানগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লেখা স্মারকলিপি দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফার কাছে দিয়েছেন সমিতির সদস্যরা। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে মানববন্ধন করা হয়।
ভূঞাপুর (টাঙ্গাইল): উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হালিম অ্যাডভোকেটের হাতে স্মারকলিপি তুলে দেন সমিতির নেতারা।
আগৈলঝাড়া (বরিশাল): উপজেলা ৫০ শয্যা হাসপাতালের সামনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বিভাগীয় কমিটির সদস্য ফকরুল আলম, জেলা সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ, এফপিআই সুশান্ত কুমার দাস প্রমুখ।
চৌগাছা (যশোর): চৌগাছায় মানববন্ধন করেছে পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন করেন তারা। এর আগে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি দেন তারা।
প্রাইভেট ডিটেকটিভ/৬মার্চ২০১৮/ইকবাল
এ জাতীয় আরো খবর