April 7, 2026, 7:26 pm

mostbet
সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

মহেশপুরে বিএডিসি খামারে বিচালী গাদায় আগুন

সিমান্ত প্রতিনিধি :
ঝিনাইদহের মহেশপুর উপজেলার এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কৃষি খামার দত্তনগর খামারের অর্ন্তরগত গোকুলনগর বীজ উৎপাদন খামারে গোখাদ্য খড়ের গাদায় আগুন লেগে ভষ্যিভূত।
আনুমানিক সন্ধ্যা ৭ টার সময় গোকুলনগর বীজ উৎপাদন খামারে গোখাদ্য হিসাবে মজুত রাখা বিচালী গাদায় হঠাৎ আগুন দেখেত পেয়ে খামারের নৌশপ্রহরী হযরত আলী চিৎকার দেওয়া শুরু করে। তার চিৎকার শুনে খামারের দায়িত্বরত সহকারি পরিচালক মহিউদ্দিন বিষয়টি যুগ্ম-পরিচালক আব্দুস সামাদ খানকে অবহিত করেন। যুগ্ম-পরিচালক আব্দুস সামাদ খান তাৎক্ষণিক জীবননগর ও কোটচাঁদপুর ফায়ার সার্ভিসকে খবর দেন। তাৎক্ষণিক দুটি দমকল টিম বিচালী গাদার আগুন নিয়ন্ত্রণে আনে।  এবিষয়ে যুগ্ম-পরিচালক আব্দুস সামাদ খান জানান, আগুনের উৎস সম্পর্কে এখনও জানাযায়নি। তদন্ত করে দেখা হবে, তবে উক্ত খামারে গোখাদ্য সংকটের আশংকা করা হচ্ছে। এরিপোর্ট লেখাকালীন মহেশপুর থানায় সাধারণ ডায়েরীর প্রক্রিয়া চলছে।
.
প্রাইভেট ডিটেকটিভ/১ মার্চ ২০১৮/রুহুল আমিন
Share Button

     এ জাতীয় আরো খবর