-
- অপরাধ, সারাদেশে
- মহেশপুরে বিএডিসি খামারে বিচালী গাদায় আগুন
- আপডেট সময় March, 1, 2018, 10:44 am
- 379 বার পড়া হয়েছে
সিমান্ত প্রতিনিধি :
ঝিনাইদহের মহেশপুর উপজেলার এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কৃষি খামার দত্তনগর খামারের অর্ন্তরগত গোকুলনগর বীজ উৎপাদন খামারে গোখাদ্য খড়ের গাদায় আগুন লেগে ভষ্যিভূত।
আনুমানিক সন্ধ্যা ৭ টার সময় গোকুলনগর বীজ উৎপাদন খামারে গোখাদ্য হিসাবে মজুত রাখা বিচালী গাদায় হঠাৎ আগুন দেখেত পেয়ে খামারের নৌশপ্রহরী হযরত আলী চিৎকার দেওয়া শুরু করে। তার চিৎকার শুনে খামারের দায়িত্বরত সহকারি পরিচালক মহিউদ্দিন বিষয়টি যুগ্ম-পরিচালক আব্দুস সামাদ খানকে অবহিত করেন। যুগ্ম-পরিচালক আব্দুস সামাদ খান তাৎক্ষণিক জীবননগর ও কোটচাঁদপুর ফায়ার সার্ভিসকে খবর দেন। তাৎক্ষণিক দুটি দমকল টিম বিচালী গাদার আগুন নিয়ন্ত্রণে আনে। এবিষয়ে যুগ্ম-পরিচালক আব্দুস সামাদ খান জানান, আগুনের উৎস সম্পর্কে এখনও জানাযায়নি। তদন্ত করে দেখা হবে, তবে উক্ত খামারে গোখাদ্য সংকটের আশংকা করা হচ্ছে। এরিপোর্ট লেখাকালীন মহেশপুর থানায় সাধারণ ডায়েরীর প্রক্রিয়া চলছে।
.
প্রাইভেট ডিটেকটিভ/১ মার্চ ২০১৮/রুহুল আমিন
এ জাতীয় আরো খবর