April 14, 2026, 10:48 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

বিসিএস প্রিলিমিনারির ৩৮তম ফল প্রকাশ

প্রাইভেট ডিটেকটিভ ডেস্কঃ

mostbet
৩৮তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার বিকালে এ ফল প্রকাশ করা হয়। পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছেন।
পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক জানান, দুই মাসের কম সময়ে পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভব হয়েছে। ৩৮তম বিসিএস পরীক্ষায় ১৬ হাজার ২৮৬ জন পাস করেছেন। লিখিত পরীক্ষার তারিখ পরে জানানো হবে।
টেলিটক মোবাইল থেকে এসএমএস করে ফল জানা যাবে। ফল জানতে PSC লিখে স্পেস দিয়ে ৩৮ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিতে হবে।
৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে রেকর্ড ৩ লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেছিলেন। এর আগে ৩৭তম বিসিএসে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী। তখন এটিই ছিল বিসিএসে সবচেয়ে বেশি প্রার্থীর আবেদন। গত বছরের ২৯ ডিসেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
৩৮তম বিসিএসে প্রশাসনে ৩০০টি, পুলিশে ১০০টি, পররাষ্ট্রের ১৭টি সাধারণ ক্যাডারে মোট ৫২০টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি এবং শিক্ষা ক্যাডারে (সরকারি সাধারণ কলেজ ও সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ) মোট ৯৫৫টি পদ রয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/১মার্চ২০১৮/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর