প্রাইভেট ডিটেকটিভ ডেস্কঃ

মেসি-সুয়ারেজের ছবি -প্রাইভেট ডিটেকটিভ
গত মৌসুমেও বারেসলোনার আক্রমণভাগে ছিলেন বিস্ময়কর এমএসএন ত্রয়ী। সেই ত্রিফলা হয়তো ভেঙে গেছে। বার্সেলোনা ছেড়ে এ মৌসুমে নেইমার পাড়ি জমিয়েছেন পিএসজিতে। তবে এমএস জুটি আছেন। আর বার্সেলোনার বর্তমান এমএস জুটিও সেই একই রকম কার্যকরী! মুখের কথা নয়, পরিসংখ্যানই বলছে এটা। মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে লিওনেল মেসি। লুইস সুয়ারেজ মৌসুমের শুরুর দিকে ফর্মখরায় পড়েছিলেন বটে। তবে দুঃসময় দ্রুতই পেছনে ফেলে ফর্মে ফিরেছেন বার্সেলোনার উরুগুইয়ান ফরোয়ার্ড।
মেসি-সুয়ারেজের দুর্দান্ত ফর্মে বার্সেলোনা নেইমারের শূন্যতা ঠেরই পাচ্ছে না। পরিসংখ্যান চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে মেসি-সুয়ারেজ জুটির কার্যকারিতা। স্প্যানিশ লা লিগায় মৌসুমে মেসি-সুয়ারেজ মিলে করেছেন মোট ৪২টি গোল। মেসি করেছেন ২২ গোল, সুয়ারেজ ২০টি। পরিসংখ্যান বলছে, ইউরোপের শীর্ষ ৫টি লিগের ৭৪টি ক্লাবও লিগে মেসি-সুয়ারেজের সমান গোল করতে পারেনি।
প্রাইভেট ডিটেকটিভ/২৮ফ্রেরুয়ারী২০১৮/ইকবাল