April 16, 2026, 10:48 pm

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

সিরাজগঞ্জের শাহজাদপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি দেলবার ডাকাত (৭০)’কে গাজীপুরের কোনাবাড়ি থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব


প্রেস বিজ্ঞপ্তি
১। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১০ ও র‌্যাব-১ এর যৌথ আভিযানিক দল হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক *আসামি মো: দেলবার হোসেন @ দেলবার ডাকাত (৭০)’কে জিএমপি, গাজীপুরের কোনাবাড়ি থানাধীন নছের মার্কেট এলাকা* থেকে গ্রেফতার করেছে।

mostbet

২। গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় *গতকাল ০৫/০২/২০২৬ তারিখ রাত অনুমান ২০.৪৫ ঘটিকার সময়* র‌্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্প, ঢাকা এবং র‌্যাব-১, সিপিএসসি, পোড়াবাড়ি ক্যাম্প, গাজীপুর এর যৌথ আভিযানিক দল *জিএমপি, গাজীপুরের কোনাবাড়ি থানাধীন নছের মার্কেট এলাকায়* একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে। অভিযানে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার মামলা নম্বর- ০৩, তারিখ- ০৯/০৭/২০১০ খ্রি., ধারা- ৩০২/৩৪ পেনাল কোড, ১৮৬০ এর হত্যা মামলায় যাবজ্জীবন সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি *মো: দেলবার হোসেন @ দেলবার ডাকাত (৭০),* পিতা- মৃত লবীন @ মেরু সর্দার, সাং- ছোট মহারাজপুর, থানা- শাহজাদপুর, জেলা- সিরাজগঞ্জ’কে গ্রেফতার করা হয়।

৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর