April 23, 2026, 4:24 pm

সংবাদ শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

সর্বস্তরের জনসাধাণের কাছে জনপ্রিয়তার শীর্ষে সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী আব্দুল মুক্তাদির


আবুল কাশেম রুমন,সিলেট ব্যুরো : সর্বস্তরের জনসাধাণের কাছে জনপ্রিয়তার শীর্ষে সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী আব্দুল মুক্তাদির। নির্বাচনের সময় যথ গড়াচ্ছে সাধারণ ভোটারের কাছে গ্রহণযোগ্যতা বাড়ছে ধাণের শীষের প্রার্থীর। বিএনপির প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির গণমানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন। নির্বাচনী প্রচারণায় যেখানেই যাচ্ছেন, সেখানেই দেখা যাচ্ছে স্বতঃস্ফূর্ত উপস্থিতি। পাড়া-মহল্লা, বাজার, গ্রাম কিংবা নগরের অলিগলি সবখানেই তাঁকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহ চোখে পড়ার মতো। তার উপস্থিতিতে গণসংযোগ পরিণত হয় মিছিলে। প্রচারণা ঘিরে ছিল সর্বস্তরের মানুষের আগ্রহ, উচ্ছ্বাস।
বিএনপি নেতাকর্মীরা জানান, খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রচারণার পথে পথে সব শ্রেণি- পেশার মানুষ উষ্ণ ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন। পাড়া-মহল্লায় বাসা-বাড়ি থেকে বিভিন্ন বয়সের নারীরা তাঁকে ফুল ছিটিয়ে নিজেদের এলাকায় বরণ করে নিচ্ছেন। বিভিন্ন বয়সী পুরুষেরা হাত ও বুক মিলিয়ে কথা বলছেন, কেউ আবার নিজের এলাকার সমস্যার কথা তুলে ধরছেন সরাসরি। কর্মসংস্থান, দ্রব্যমূল্য, নগর ব্যবস্থাপনা থেকে শুরু করে শিক্ষা ও চিকিৎসা সহ নানামুখী প্রত্যাশার কথা বলছেন ভোটাররা। এসব কথা ধৈর্য্য ধরে শুনছেন খন্দকার আব্দুল মুক্তাদির। ভোটারদের সঙ্গে তাঁর কথোপকথনে দেখা যাচ্ছে আস্তরিকতা।
এদিকে, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে প্রচারণা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নগরীর কুয়ারপার পয়েন্ট থেকে তাঁর নেতৃত্বে প্রচার মিছিল শুরু হয়। মিছিলটি নগরীর কুয়ারপার, লালাদিঘীর পার, ওসমানী মেডিকেল রোড, ভাতালিয়া, মুন্সিপাড়া, মীরের ময়দান, রাজারগলি হয়ে শাহজালাল (রহ.) মাজারের সামনের গেইটে এসে শেষ হয়।
গণসংযোগে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষের ব্যাপক উপস্থিত ছিল। বিভিন্ন এলাকা দিয়ে যখন মিছিল এগোচ্ছিল, তখন জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে মুক্তাদিরের সমর্থনে শ্লোগান দেন। বিভিন্ন বাসা-বাড়ি থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নারীরা।
প্রচার মিছিলে অন্যান্যের মধ্যে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক নজীবুর রহমান নজীব, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিক, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির, কোতোয়ালী থানা বিএনপির আহবায়খ অলিউর রহমান চৌধুরী সুহেল, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা স¤্রাট হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জোতি এষ, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গরীর, ১১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ কবির আহমদ, আবু সাঈদ তায়েফ, আব্দুস সালাম টিপু, মিনহাজুর রহমান রাসেল, বেলায়েত হোসেন মোহন ও স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবদলসহ অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

mostbet
Share Button

     এ জাতীয় আরো খবর