March 20, 2026, 12:14 am

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ


আফ্ফান হোসাইন আজমীর, গংগাচড়া (রংপুর) প্রতিনিধি:
বাংলাদেশ মহিলা জামায়াতে ইসলামীর আয়োজনে রংপুরের গঙ্গাচড়ায় এই প্রথম প্রকাশ্যে নারী নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণে একটি মতবিনিময় সভা ও শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ ফেব্রুয়ারী) সকাল ১১টায় গংগাচড়া উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ রায়হান সিরাজী।

সরেজমিনে দেখা যায়, সকাল ১০টা থেকে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সভাস্থলে আসতে শুরু করেন। এ সময় বিপুলসংখ্যক নারী দলবদ্ধভাবে সভায় যোগ দেন। পরে নেতাকর্মীরা গংগাচড়া উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোডাউন করেন । প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই শোডাউনে হাজার হাজার মহিলা নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।
সভায় বক্তব্যে রায়হান সিরাজী বলেন, আমাদের দেশের একটি বিশাল অংশের ভোটার হচ্ছেন নারী। তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতেই এবার এই ধরনের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গংগাচড়া উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারী আফরোজা বেগম, রংপুর মহানগর কর্মপরিষদ সদস্য ও পরশুরাম থানা নির্বাচনী কেয়ারটেকার সালমা বেগম, উপজেলা সহকারী সেক্রেটারী লাইলুন্নাহার রিনা, ইসমত আরা বেগম এবং উপজেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমিন নাহারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Share Button

     এ জাতীয় আরো খবর