April 15, 2026, 7:12 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

ভিয়েতনামে বন্যা আর ভূমিধসে ৩৭ জনের মৃত্যু

ভিয়েতনামে বন্যা আর ভূমিধসে ৩৭ জনের মৃত্যু

ডিটেকটিভ নিউজ ডেস্ক

mostbet

ভিয়েতনামের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা আর ভূমিধসে ৩৭ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছে ৪০ জন। দুর্যোগ বিষয়ক কর্মকর্তারা গত বৃহস্পতিবার বলেন, তাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চলছে।

এই সপ্তাহের শুরুতে ভারী বৃষ্টির কারণে কয়েক হাজার মানুষকে তাদের এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়। দুর্যোগের কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা। নামপ্রকাশে অনিচ্ছুক দুর্যোগবিষয়ক কর্মকর্তা এএফপিকে জানান, নিখোঁজদের উদ্ধারে তাঁরা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ভিয়েতনামের উপপ্রধানমন্ত্রী ত্রিন ডিন ডাং দেশটির সরকারি গণমাধ্যমকে বলেন, বিপজ্জনক এলাকা থেকে মানুষকে সরিয়ে নেওয়া উচিত। তাদের নিরাপত্তা সরকারকেই নিশ্চিত করতে হবে।

ভিয়েতনামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, বন্যা ও ভূমিধসে ছয় প্রদেশের ৩৭ জনের প্রাণহানি হয়েছে। ১৮ হাজার ৮০০ এরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক হাজার হেক্টর কৃষিজমিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর