April 17, 2026, 3:31 pm

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

মেসি, রোনালদো ও নেইমারই সুপারস্টার: পেলে

অনলাইন ডেস্কঃ

mostbet

২০০৭ সালের পর থেকে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর পাঁচবার করে জিতেছেন মেসি ও রোনালদো। এই লড়াইয়ে গত তিন বছরে দুইবার তৃতীয় হন নেইমার।

এক সময়ে ব্রাজিল দলে প্রতি পজিশনে তিন-চার জন শীর্ষ পর্যায়ের খেলোয়াড় থাকলেও এখন তা নেই বলে মনে করেন তিনবার বিশ্বকাপ জেতা পেলে।

নেইমার বিশ্বের সেরা তিন ফুটবলারের অন্যতম বলে মত পেলের। তার মতে, ক্লাবের হয়ে ২৬ বছর বয়সী এই খেলোয়াড় সাধারণত একটা ভূমিকায় থাকলেও জাতীয় দলে নিজেকে ভিন্ন ভিন্ন ভূমিকায় মানিয়ে নিতে শিখেছে।

নেইমারের এই গুণের প্রশংসা করে ৭৭ বছর বয়সী পেলে বলেন, “নেইমার জাতীয় দলের হয়ে যেভাবে খেলে তার পরিবর্তন করেছে। তাকে এটা করতেই হতো।”

“ক্লাবে সে আক্রমণভাগে বাঁ দিকে খেলতো। আর ব্রাজিলের হয়ে সে মাঝে খেলে। আরও বেশি প্রকৃত ১০ নম্বর খেলোয়াড়ের ভূমিকায় খেলে। এটা কঠিন। তবে সে মানিয়ে নিয়েছে।”

“ফুটবল বিশ্বে লিওলেন মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো ও নেইমারই সবার চেয়ে এগিয়ে। আর কোনো সুপারস্টার নেই।”

ব্রাজিল দলে আগের মতো বিকল্প না থাকায় সাফল্য পেতে দলকে সুসংগঠিত করার উপর জোর দেওয়ার পরামর্শ দেন পেলে।

“দলগতভাবে সুসংগঠিত হওয়াটাই জাতীয় দলের জন্য এখন গুরুত্বপূর্ণ। কারণ তাদের প্রতি পজিশনে এখন আর আগের মতো তিন-চার জন শীর্ষ পর্যায়ের খেলোয়াড় নেই।”

রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের সাফল্য নিশ্চিতভাবে নেইমারের পারফরম্যান্সের উপর নির্ভর করছে বলে মনে করেন পেলে। আর সে লক্ষ্যে ‘কৌশলের দিক থেকে’ বিশ্বের সেরা ফুটবলার প্রস্তুত বলে বিশ্বাস তার।

“হ্যাঁ, সে প্রস্তুত।…নেইমার ব্রাজিলের মূল খেলোয়াড়। সেজন্য নিজেকে তার প্রস্তুত করতে হবে। আমি আরও বলবো: কৌশলগত ভাবে আমার কাছে সে এখনই বিশ্বের সেরা খেলোয়াড়। এ ব্যাপারে আমি নিশ্চিত।”

Share Button

     এ জাতীয় আরো খবর