March 21, 2026, 12:54 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

মাইকে আজান প্রচার নিষিদ্ধের দাবি সৌদি আরবে মসজিদে

অান্তর্জাতিক ডেস্কঃ

সৌদি আরবের একজন লেখক সব মাত্রা ছাড়িয়ে সব মসজিদের মাইকে আজান প্রচার নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন।

মোহাম্মদ আল সুহাইমি নামে ওই লেখক মসজিদের সংখ্যাও কমাতে বলেছেন। আর তিনি এসব দাবি জানিয়েছেন খোদ সৌদির রাষ্ট্রীয় টেলিভিশন এমবিসিতে।

সৌদি আরবে অর্থনৈতিক সংস্কারের নামে সরকার বিভিন্ন বিতর্কিত উদারপন্থী পদক্ষেপ নিচ্ছে। যা নিয়ে সৌদিসহ সমগ্র মুসলিম বিশ্বের উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে।

এ অবস্থায় সুহাইমির দাবির বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সৌদির মুসলমানরা। তারা এ লেখকের শাস্তি দাবি করেছেন।

এদিকে সমালোচনা এড়াতে সৌদি কর্তৃপক্ষও নড়েচড়ে বসেছে। রিয়াদ ডেইলি জানিয়েছে- সৌদির সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয় তার ওপর লেখালেখি এবং যে কোনো গণমাধ্যমের কার্যক্রমে যোগদানের বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ ছাড়া তাকে একটি তদন্ত কমিটির মুখোমুখি হতে নির্দেশ দেয়া হয়েছে।

এমবিসি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে সুহাইমি বলেন, উচ্চঃস্বরে আজান বয়স্ক লোক ও শিশুদের স্বাস্থ্যের ক্ষতি করে। একই সময়ে বহু মসজিদের মাইকে আজান প্রচারিত হলে জনগণের অসুবিধা হয় এবং শিশুরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। তার মতে, যেসব এলাকায় একাধিক মসজিদ রয়েছে, সেখানে বাড়তি মসজিদও বন্ধ করে দিতে হবে।

কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরা বলেছে, ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে- আজান যা মানুষকে নামাজ পড়ার আহ্বান জানায়। সৌদি আরবের টেলিভিশন থেকে এ ধরনের সাক্ষাৎকার সম্প্রচারের উদ্দেশ্য সুবিধাজনক নয়। সৌদি সরকার মসজিদের মাইকে আজান প্রচারের ওপর সীমাবদ্ধতা আরোপ করার ক্ষেত্র প্রস্তুত করার জন্য এ কাজ করে থাকতে পারে।

 

প্রাইভেট ডিটেকটিভ/২৩ ফ্রেরুয়ারী ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর