April 13, 2026, 12:09 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

রাজধানীর রায়েরবাগে সড়ক দুর্ঘটনায় নিহত ১

অনলাইন ডেস্কঃ

mostbet

রাজধানীর রায়েরবাগে সড়ক দুর্ঘটনায় স্বপন খান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  পরে মুমূর্ষু অবস্থায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ কনস্টেবল মো. মিলন তাকে (স্বপন) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টায় স্বপনকে মৃত ঘোষণা করেন।

মৃত স্বপন মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মৃত আবুল হাসেমের ছেলে। বর্তমানে যাত্রাবাড়ী কাজলা উত্তর পাড়া এলাকায় একটি ভাড়া বাসায় স্ত্রী ও ৩ সন্তান নিয়ে থাকতেন।

ট্রাফিক পুলিশ কনস্টেবল মো. মিলন জানান, রায়েরবাগ প্রধান সড়কে কোনো যানবাহনের ধাক্কায় আহত অবস্থায় পড়েছিলেন স্বপন। দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ বক্স উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/২২ ফেব্রুয়ারি ২০১৮/মেধা

Share Button

     এ জাতীয় আরো খবর