April 6, 2026, 3:08 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

পুতিনের আনুগত্যের শপথ নেবেন ওয়াগনার সেনারা

আন্তর্জাতিক ডেস্কঃঃ

mostbet

 

রাশিয়ার প্রতি অনুগত থাকার শপথ নিতে ভাড়াটে বাহিনী ওয়াগনারের সেনাদের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (২৫ আগস্ট) এ নিয়ে একটি ডিক্রি জারি করেছে ক্রেমলিন। এমন এক সময় এই নির্দেশ এল, যখন ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, প্রিগোজিনকে পুতিন হত্যা করেছেন বলে পশ্চিমারা যে অভিযোগ করেছে, তা একদম মিথ্যা বলে দাবি করেছে ক্রেমলিন। দেশটি বলছে, ঠিক কী কারণে প্রিগোজিন মারা গেছেন, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। পরীক্ষা করে তবেই বলা যাবে।

 

মাস দুয়েক আগে সামরিক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ওয়াগনার গ্রুপ। তবে বেলারুশের মধ্যস্থতায় সেটি তুলে নেওয়া হয়। এর পর থেকেই ওয়াগনারকে সরকারি আনুগত্যে আনার চেষ্টা জোরদার করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এবার ওয়াগনার সেনাসহ অন্যান্য বেসরকারি বা ভাড়াটে বাহিনীকেও সরকারের আনুগত্য প্রকাশ করার শপথ নিতে বললেন পুতিন। এর মধ্য দিয়ে এসব গ্রুপে সরকারি নিয়ন্ত্রণ জোরদারের চেষ্টা চলছে। শুক্রবার এ সংক্রান্ত ডিক্রি ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

 

গত জুনে রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টা চালিয়েছিলেন প্রিগোজিন। ওই সময় বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় ওয়াগনার সেনাদের মস্কো যাত্রা থামিয়ে দেন তিনি। এর ঠিক দুই মাস পর বুধবার (২৩ আগস্ট) রাশিয়ার টিভার অঞ্চলে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত হন প্রিগোজিনসহ ওয়াগনারের ১০ কর্মকর্তা।

প্রিগোজিনের মৃত্যু নিয়ে ভ্লাদিমির পুতিন বলেন, প্রিগোজিন মেধাবী মানুষ ছিলেন। কিন্তু তিনি ভুল করেছেন। প্রিগোজিনের উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনাকে দুঃখজনক আখ্যা দিয়ে পুতিন বলেন, এ ঘটনায় যারা নিহত হয়েছেন তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, আমি প্রিগোজিনকে অনেক দিন ধরে চিনি। তাঁর ভাগ্য খারাপ ছিল। সে গুরুতর ভুল করেছে জীবনে। তবে সে সঠিক ফল পেয়েছে।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর