April 20, 2026, 4:25 pm

সুনামগঞ্জের সরকারী খাদ্যগুদামের ৬০ বস্তা চালসহ আটক-২

নিজস্ব প্রতিনিধি:

mostbet

সুনামগঞ্জের দোয়ারাবাজারের সদর ইউনিয়নের ছাতক দোয়ারাবাজার সড়কের ডিগ্রী কলেজের সামনে থেকে সরকারী খাদ্যগুদামের ৬০বস্তা চালসহ দুই পিকআপ ভ্যান চালকে আটক করেছে পুলিশ। আটক হওয়া চালকের নাম মো.রিপন মিয়া, মো শাহেদ আলী। তাদের বাড়ি ছাতক উপজেলায়। পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার বেলা দেড়টায় দোয়ারাবাজার উপজেলা খাদ্যগুদাম থেকে দুই পিকআপ ভ্যানে করে ৬০বস্তা চাল নিয়ে ছাতক উপজেলার উদ্দেশ্যে রওয়ানা হয়। খাদ্যগুদাম থেকে চাল পাচার হচ্ছে এই গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার সড়কের ডিগ্রী কলেজের সামনে থেকে সরকারী খাদ্যগুদামের ৬০বস্তা চালসহ দুই পিকআপ চালকে আটক করেছে পুলিশ আটক করে।

পরে ৬০বস্তা চাল জব্দ করে পিক আপ ভ্যানের দুই চালকে আটক করে দোয়ারাবাজার থানায় নিয়ে নিয়ে যায়। আটক হওয়া চাল ও চালক থানায় রয়েচে। তবে কার জন্য চাল নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ তাৎক্ষনিক কিছু জানতে পারেনি। দোয়ারাবাজার থানার এ এসআই ফরিদ আহমদ শেখ  জানান, গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার খাদ্যগুদাম থেকে ৬০ বস্তা চাল পাচার করা হচ্ছে এই সংবাদের ভিত্তিতে পিক আপ ভ্যান দুটি আটক করি। পিক আপ ভ্যানের চালক দুজনকেও আটক করা হয়। তবে কার জন্য কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এখনো জানা যায়নি। চালক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে মামলা করা হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর